
১২ জুন হৃদ্রোগে আক্রান্ত হয়ে ব্রিটেনে মারা গেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও ভারতের অন্যতম ধনকুবের সঞ্জয় কাপুর। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পোলো খেলার সময় হার্ট অ্যাটাক হয় সঞ্জয়ের, এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কিন্তু ঠিক কী কারণে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন সঞ্জয়? গণমাধ্যমগুলো জানিয়েছে, খেলার সময় হঠাৎ একটি মৌমাছি গিলে ফেলেছিলেন সঞ্জয়, ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং হার্ট অ্যাটাক করেন তিনি।
জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও সঞ্জয়ের আসল বাড়ি দিল্লিতে। তাই তাঁর শেষকৃত্যের আয়োজন করা হয়েছে দিল্লিতে। তবে ইমিগ্রেশন আইনের জটিলতায় লন্ডনে আটকে আছে সঞ্জয়ের মরদেহ। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সঞ্জয় একজন মার্কিন নাগরিক। তিনি মারা গেছেন ব্রিটেনে, তাঁর আসল বাড়ি ভারতের দিল্লিতে। কিন্তু তাঁর ভারতের নাগরিকত্ব নেই। তাই একাধিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পরিবারকে, তা না হলে ভারতে নেওয়া যাবে না সঞ্জয়ের মরদেহ।

সঞ্জয়ের বাবা শিল্পপতি অশোক সচদেব জানিয়েছেন, লন্ডনে ময়নাতদন্ত শেষে একাধিক কাগজের কার্যক্রম সম্পন্ন করতে হবে। সে কারণেই সঞ্জয়ের মরদেহে আনতে দেরি হচ্ছে।
জানা গেছে, সঞ্জয়ের মরদেহ বর্তমানে লন্ডনের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা আছে। দিল্লিতে মরদেহ সৎকারের জন্য তিন দেশের একাধিক কাগজ ও অনুমোদন লাগবে।

২০০৩ সালে বিয়ে করেন সঞ্জয় ও কারিশমা কাপুর। প্রায় ১১ বছর সংসারজীবন পার করে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি। তাঁদের সংসারে দুই সন্তান সামাইরা ও কিয়ান। জানা গেছে, সঞ্জয়ের মরদেহের অপেক্ষায় আছেন কারিশমাও। সাবেক স্বামীর শেষকৃত্যে সন্তানদের নিয়ে উপস্থিত থাকবেন তিনি।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৫ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৮ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে