
অপেক্ষা শেষ হলো। আফরান নিশো এলেন পর্দার ‘দাগি’ হয়ে। প্রায় দুই বছর পর নতুন সিনেমায় নতুন লুকে তিনি হাজির হলেন দর্শকের সামনে। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নিশো অভিনীত সিনেমা দাগি। মঙ্গলবার বিকেলে প্রকাশ পেল এক মিনিটের টিজার, তাতেই নড়েচড়ে বসেছেন ভক্তরা।
টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তাঁর চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাঁকে পাওয়া যায় স্বাভাবিক চেহারায় আর একেবারে শেষে তাঁকে পাওয়া যায় ৭৮৬ নম্বর কয়েদির পোশাকে। টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে।
এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় সিনেমাটি বানিয়েছেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ‘দর্শকরা টিজারটি পছন্দ করছেন, এটা আনন্দের। এটা তো মাত্র প্রথম ঝলক, আরও অনেক চমক একে একে আসতে থাকবে।’

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘টিজারের মাধ্যমে দর্শকেরা প্রথমবারের মতো সিনেমাটির কিছু দৃশ্য দেখল, খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। তবে দর্শক যখন প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সিনেমাটিকে ভালো বলবে, তখনই আমাদের চেষ্টা সার্থক হবে।’
এবার ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা, সেগুলোর মধ্যে প্রচারের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে দাগি। এ বিষয়ে প্রযোজকের বক্তব্য, ‘প্রচার আগেও করছি না, আবার দেরি করেও করছি না, এটা যখন হওয়ার কথা তখনই হচ্ছে। শুরু থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম, কখন কোন প্রোমোশনটা যাবে।’

‘সুড়ঙ্গ’র পর দ্বিতীয় সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন আফরান নিশো। নতুন সিনেমার ঝলক নিয়ে দর্শকদের সামনে এসে কেমন লাগছে জানতে চাইলে অভিনেতা বলেন, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে।’
দাগি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ অনেকে। দাগিকে বলা হচ্ছে, মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প। এ ধরনের গল্প দেশের দর্শক আগে দেখেনি বলে দাবি নির্মাতার।

বিশ্বখ্যাত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের বিখ্যাত তোরণের নিচে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মুখরিত হয়ে উঠেছিল পাঁচটি শব্দ—‘পাঞ্জাবি আ গেয়ে ওয়েম্বলি ওয়ে!’ (ওয়েম্বলিতে এসে গেছে পাঞ্জাবিরা!)।
৫ ঘণ্টা আগে
পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে ভাগ করে নেবেন মোশাররফ।
৮ ঘণ্টা আগে
ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর রুপালি পর্দায় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছে। পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম এখনো জানা না গেলেও সিনেমাটির বড় আপডেট পাওয়া গেল চিত্রনাট্যকার স্টিভেন নাইটের কাছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় অনুমতি না পাওয়ায় সে সময় আয়োজনটি স্থগিত করা হয়।
৯ ঘণ্টা আগে