
মুক্তির ২৮ বছর পর নতুন করে তৈরি হয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। নতুন নাম দেওয়া হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। গল্প একই থাকলেও বদলে গেছে সিনেমার প্রেক্ষাপট। এবার সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান। নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। নির্মাতা জানান, আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আবার হঠাৎ বৃষ্টি।
বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টিতে দেখা গিয়েছিল নতুন অভিনয়শিল্পীদের। বিশেষ করে, কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন মন জিতে নেয় দর্শকের। এবারও কেন্দ্রীয় দুই চরিত্রে বেছে নেওয়া হয়েছে নতুন দুই অভিনয়শিল্পীকে। ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান আর প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে রাদিফা।
নতুন এই জুটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে নির্মাতা কামরুজ্জামান বলেন, ‘আরিয়ান ও রাদিফা খুব ভালো করছে। নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছে। দর্শক তাদের আপন করে নিলেই আমাদের চেষ্টা সফল হবে। ব্যক্তিগতভাবে আশা করছি, বাংলা সিনেমা নতুন দুই অভিনয়শিল্পী পেতে যাচ্ছে।’
আবার হঠাৎ বৃষ্টিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান, ঝুনা চৌধুরী প্রমুখ।
হঠাৎ বৃষ্টি সিনেমার গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’, ‘সোনালি প্রান্তরে’সহ মোট ছয়টি গান ছিল এতে। ওই ছয়টি গানের তিনটির রিমেক হচ্ছে নতুন সিনেমায়। সঙ্গে থাকছে নতুন দুটি গান।

দুই যুগ ধরে গান, গিটার আর ড্রামসে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন রায়েফ আল হাসান। রাফা নামেই সবার কাছে পরিচিত তিনি। একাধিক ব্যান্ডে বাজালেও অর্থহীন ও ক্রিপটিক ফেইটের সদস্য হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন। কয়েক বছর আগে অ্যাভয়েড রাফা নামে গঠন করেছেন নিজের ব্যান্ড। ব্যান্ডটি নিয়ে দেশের মঞ্চে নিয়মিত পারফর্ম...
১৩ ঘণ্টা আগে
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। অনুষ্ঠানের মূল মঞ্চটি নির্মাণ করা হয়েছে বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে।
১৪ ঘণ্টা আগে
গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলা ও চরম মানবিক সংকটের প্রতিবাদে ২০২৭ সালের ‘ইউরোভিশন সং কনটেস্ট’ বয়কটের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড। ইসরায়েলের অংশগ্রহণের কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি এই আসর সম্প্রচার না করারও সিদ্ধান্ত নিয়েছে দেশটির...
১৫ ঘণ্টা আগে
সমাপ্তির পথে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। সম্প্রতি শেষ হয়েছে সিরিজটির ফাইনাল বা ষষ্ঠ সিজনের শুটিং। এর মধ্য দিয়ে এমিলি কুপার চরিত্রকে বিদায় জানালেন অভিনেত্রী লিলি কলিন্স। দীর্ঘ সাত বছর ধরে চরিত্রটির সঙ্গে জড়িয়ে থাকার পর শেষ দিনের শুটিং শেষে আবেগঘন বার্তায় অভিনেত্রী জানান..,.
১৬ ঘণ্টা আগে