চার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
এ সিনেমার ব্যর্থতার পর অভিনয়ই ছেড়ে দিতে চেয়েছিলেন আমির। তবে পরিবার ও কাছের মানুষদের অনুরোধে ফিরেছেন আবার। ফিরেই হাতে নিয়েছেন একটি-দুটি নয়, ছয়টি সিনেমা। আমিরের দীর্ঘ ক্যারিয়ারে এত সিনেমায় একসঙ্গে যুক্ত হওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি।
হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘এত সিনেমা একসঙ্গে নেওয়ার বিশেষ কারণ আছে। যখন সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, এখনই অভিনয় ছাড়ব না, আরও কিছুদিন করব। এরপরই যে চিন্তাটা মাথায় এল, তা হলো, আর কত বছর কর্মক্ষম থাকতে পারব? হয়তো সর্বোচ্চ আর ১০ বছর কাজ করে যেতে পারব।’

আমির যখন এমন কথা বলছিলেন, পাশেই ছিলেন তাঁর সাবেক স্ত্রী কিরণ রাও। আমিরকে থামিয়ে দিলেন তিনি। কয়েকজন অভিনেতার উদাহরণ দিলেন, যারা ৯৯ বছর পেরিয়েও দিব্যি কাজ করছেন।
আমির সেগুলোকে ব্যতিক্রম বলে ফিরে এলেন নিজের কথায়, ‘জীবনের তো কোনো ভরসা নেই। আমি কালও মারা যেতে পারি। সে জন্য, আমার ভাবনা হচ্ছে, বড়জোর আর ১০টা বছর আমি সুস্থ-সবলভাবে অভিনয় করে যেতে পারব। এখন আমার ৫৯ চলছে। আশা করা যায়, ৭০ বছর বয়স পর্যন্ত কর্মক্ষম থাকতে পারব। এ কারণেই ভেবেছি, জীবনের শেষ ১০টা বছর আমি সবচেয়ে বেশি কাজ করব। লেখক, পরিচালক, অভিনেতা— অনেক নতুন প্রতিভা তুলে আনতে চাই। ৭০ বছর বয়সে অবসর নেওয়ার আগে, নতুনদের জন্য একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে চাই আমি। সে কারণে, অনেক সিনেমা হাতে নিচ্ছি।’
২০২২ সালে যখন আমির অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রথম আপত্তি এসেছিল পরিবার থেকেই। স্ত্রী বলেছিলেন, ‘সারা দিন বাসায় বসে থাকবে, কিছুই করবে না—এটা কি তুমি নিজেও ভাবতে পারছ?’ মেয়ে বলেছিলেন, ‘প্লিজ পাপা, সারাক্ষণ তুমি আমাদের সঙ্গে বাসায় থাকতে পারবে না। আমরা পাগল হয়ে যাব।’ হলিউড রিপোর্টারের সাক্ষাৎকারে এ কথা জানিয়ে হাসতে হাসতে আমির বললেন, ‘অবসর জীবনটা আমার ভালোই লাগবে। বই পড়ব, ইয়োগা করব।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে