Ajker Patrika

বাংলাভিশনে নতুন ধারাবাহিক ‘আমরা ভাইরাল’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাভিশনে নতুন ধারাবাহিক ‘আমরা ভাইরাল’
‘আমরা ভাইরাল’ ধারাবাহিকের দৃশ্যে প্রিসিলা ডি কস্তা ও মামুনুর রশীদ। ছবি: বাংলাভিশনের সৌজন্যে

সোশ্যাল মিডিয়ার কারণে চারপাশে এখন ভাইরালের ছড়াছড়ি। ভালো কাজ করে যেমন অনেকে আলোচিত হচ্ছেন, তেমনি ভাইরাল হওয়ার নেশায় অনেকে বিবেকবোধ বিসর্জন দিয়ে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে। এ বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’। ৫২ পর্বের ধারাবাহিকটি লিখেছেন আল আমিন স্বপন, পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।

নির্মাতার দাবি, সমসাময়িক বাস্তবতার নানা দিক হাস্যরসের মোড়কে তুলে ধরা হয়েছে নাটকটিতে। বিনোদনের পাশাপাশি নাটকটি দর্শকদের জন্য দেবে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও।

নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, ‘ইদানীং ভাইরাল হওয়ার জন্য কিছু মানুষ কতটা নিচে নামছে এবং এর ফলে সমাজে কতটা নেতিবাচক প্রভাব পড়ছে, তা নাটকটিতে দেখানো হবে। অনলাইনে ৯০ শতাংশ ভাইরাল নেতিবাচক। তবে যাঁরা ভাইরাল হয়ে ইতিবাচক প্রভাব ফেলছেন, তাঁদেরও আমরা তুলে ধরেছি।’

আমরা ভাইরাল ধারাবাহিকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবু হুরায়রা তানভীর, সুজাত শিমুল, মারুফ মিঠু, ফারজানা চুমকি, নাজনীন হাসান চুমকী, মৌসুমী হামিদ, আশরাফুল আলম সোহাগ, প্রিসিলা ডি কস্তা, শাহজাদ ওমর, পারভেজ সুমন, সেমন্তি, দিলরুবা তুষি, খায়রুল টিটু, আহসান কবির প্রমুখ।

আমরা ভাইরাল ধারাবাহিকটি দেখা যাবে আগামীকাল থেকে। বাংলাভিশনের পর্দায় প্রচারিত হবে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত