
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী। তিনি জানিয়েছেন, ফরিদা পারভীনের রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। তাই তাঁকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
ফরিদা পারভীনের শারীরিক অবস্থা প্রসঙ্গে তাঁর স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেছেন, সার্বিকভাবে তাঁর অবস্থা ভালো নয়। গত কয়েক মাসে চারবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি।

চলতি আগস্ট মাসে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে চারটি কনটেন্ট। আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় থাকছে তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। প্রতি সপ্তাহে একটি করে কনটেন্ট মুক্তি পাবে বলে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
২০২৩ সালে গ্রেটা গারউইগ পরিচালিত ‘বার্বি’ ইতিহাস গড়েছিল বক্স অফিসে। বিশ্বজুড়ে ১৪০ কোটি ডলারের বেশি আয়ের পাশাপাশি অস্কারে আটটি বিভাগে মনোনয়ন পেয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই এর সিকুয়েল বা দ্বিতীয় পর্ব তৈরি করতে মুখিয়ে আছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। কিন্তু পারিশ্রমিক-সংক্রান্ত জটিলতায় চরম...
২ ঘণ্টা আগে
আগামীকাল এনটিভিতে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল এবং চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু। প্রচারিত হবে সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে।
৩ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার তরুণ সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সাক্ষাতের শতবর্ষ স্মরণে ব্যতিক্রমী প্রযোজনা মঞ্চে এনেছিল ম্যাড থেটার। আগামীকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রয়েছে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া নাটকের দ্বাদশ প্রদর্শনী।
১৫ ঘণ্টা আগে