Ajker Patrika

সাত গান নিয়ে আবারও ঈদে আসছে ‘ইমরান শো’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সাত গান নিয়ে আবারও ঈদে আসছে ‘ইমরান শো’
অনুষ্ঠানের সেটে (বাঁ থেকে) কবির বকুল, লিজা, ইমরান, আতিয়া আনিসা, কনা ও চন্দন সিনহা; ছবি: সংগৃহীত

রোজার ঈদে আবারও আসছে সংগীতবিষয়ক বিচিত্রানুষ্ঠান ‘ইমরান শো, বকুল ও চন্দনে গানের বন্ধনে’। কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি সাজানো হয়েছে গীতিকার কবির বকুলের লেখা ও কণ্ঠশিল্পী চন্দন সিনহার গাওয়া সাতটি গান দিয়ে। অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে।

আগেও ঈদের বিশেষ আয়োজনে প্রচারিত হয়েছিল ইমরান শো। এবার হতে যাচ্ছে অনুষ্ঠানটির তৃতীয় পর্ব। অনুষ্ঠানটি নিয়ে ইমরান বলেন, ‘আগের পর্বগুলো নিয়ে দর্শকের বেশ সাড়া পেয়েছি। দর্শক পছন্দ করায় তৃতীয়বারের মতো অনুষ্ঠানটি উপস্থাপনা করছি। বকুল ভাই ও চন্দনদার সঙ্গে আমার রসায়নটাও সুন্দর। তাই ইমরান শোতে আমি সাবলীলভাবেই কাজ করতে পারি।’

এবারের আয়োজনে কথোপকথনে অতিথি হিসেবে অংশ নিয়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা চয়নিকা চৌধুরী ও গীতিকবি লিটন অধিকারী রিন্টু। অতিথিরা অনুষ্ঠানে এসে কথা বলেছেন কবির বকুল, চন্দন সিনহা ও ইমরানের সঙ্গে। অনুরোধ করেছেন তাঁদের পছন্দের গানটির। অতিথিদের পছন্দ অনুযায়ীই শিল্পীরা শুনিয়েছেন গান।

‘ইমরান শো, বকুল ও চন্দনে গানের বন্ধনে’ অনুষ্ঠানে (বাঁ থেকে) চন্দন সিনহা, ইমরান ও কবির বকুল। ছবি: সংগৃহীত
‘ইমরান শো, বকুল ও চন্দনে গানের বন্ধনে’ অনুষ্ঠানে (বাঁ থেকে) চন্দন সিনহা, ইমরান ও কবির বকুল। ছবি: সংগৃহীত

ইমরান শো অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। তিনি জানিয়েছেন, এবারের অনুষ্ঠানে গান থাকবে মোট সাতটি। এর মাঝে তিনটি নতুন গান এবং চারটি পুরোনো। পুরোনো গানগুলোর মাঝে জাতীয় পুরস্কার পাওয়া ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটি গেয়ে শুনিয়েছেন ইমরান, লিজা গেয়ে শুনিয়েছেন ইমরানের সুর করা ‘ঠিকানাহীন তোমাকে’ শিরোনামের গানটি। কনা ও চন্দন সিনহা দ্বৈতকণ্ঠে গেয়েছেন ‘প্রেম করব, প্রেমে পড়ব, প্রেম করে আমি মরব’ এবং অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে কবির বকুল নিজে গেয়েছেন ‘আমার পরাণ যাহা চায়’ শিরোনামের গানটি।

নতুন তিনটি গানের মাঝে ‘কসম’ শিরোনামের একটি গান গেয়েছেন চন্দন সিনহা ও আতিয়া আনিসা, অন্য দুটি গান গেয়েছেন চন্দন একা। একটি ‘প্রার্থনা’, অন্যটি ‘তোমার ইচ্ছে হলে’। মইনুল ইসলামের সুর করা তোমার ইচ্ছে হলে গানটি চন্দন সিনহা ১৭ বছর আগে গেয়েছিলেন বিটিভির একটি অনুষ্ঠানে। এবার আবার নতুন সংগীতায়োজনে নতুন করে গাইলেন চন্দন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের পরিচয়

যুদ্ধ এড়াতে পরমাণু ইস্যুতে ছাড়ে প্রস্তুত, বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে যা চাইছে ইরান

বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ভারতে পণ্ডিত ও ধনাঢ্য দুই ব্যক্তির ইসলাম গ্রহণ নয়, ঘটনা উল্টো

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত