
হলিউডের জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘লর্ড অব দ্য রিংস’ ভক্তদের জন্য সুখবর। তৈরি হচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা। ‘লর্ড অব দ্য রিংস: দ্য হান্ট ফর গলাম’ নামের এ সিনেমায় এরই মধ্যে যুক্ত হয়েছেন কেট উইন্সলেট, জেমি ডর্নান ও লিও উডঅল। এবার মিডল-আর্থে পা রাখলেন ‘দ্য কুইনস গ্যাম্বিট’, ‘ডিউন: পার্ট টু’, ‘ফিউরিওসা’সহ অনেক আলোচিত সিনেমা ও সিরিজের অভিনেত্রী অ্যানিয়া টেলর-জয়।
হলিউড রিপোর্টার জানিয়েছে, মিডল-আর্থের একটি বিখ্যাত ও রহস্যময় রাজ্য উডল্যান্ড রিয়েলমের অভিজাত বংশ সিন্ডার এলফের এক সদস্যের চরিত্রে অভিনয় করবেন অ্যানিয়া টেলর-জয়। সেরেন নামের এ চরিত্রটি রাজা থ্রান্ডুইলের অত্যন্ত বিশ্বস্ত এজেন্ট। যাঁরা লর্ড অব দ্য রিংস ও দ্য হবিট সিরিজের সিনেমাগুলো দেখেছেন তাঁরা জানেন, রাজা থ্রান্ডুইল হলেন এলফ লেগোলাসের পিতা। ফলে সেরেন চরিত্রে অ্যানিয়া টেলর-জয় যে এ সিনেমায় বিশাল ভূমিকা রাখতে চলেছেন, তা বলাই বাহুল্য।
লর্ড অব দ্য রিংস সিরিজের আগের তিনটি সিনেমা পরিচালনা করেছিলেন পিটার জ্যাকসন। তবে চতুর্থ সিনেমায় বদল আসছে পরিচালকের আসনে। দ্য হান্ট ফর গলাম পরিচালনা করছেন অ্যান্ডি সার্কিস, যিনি আগে গলাম চরিত্রে অভিনয় করেছিলেন। নতুন সিনেমায়ও এ চরিত্রে পাওয়া যাবে তাঁকে। পিটার জ্যাকসন থাকছেন মূল প্রযোজক হিসেবে। তাঁর সঙ্গে চিত্রনাট্য ও প্রযোজনায় যুক্ত আছেন দীর্ঘদিনের সহকর্মী ফ্র্যান ওয়ালশ ও ফিলিপা বয়েন্স। আগের লর্ড অব দ্য রিংস ট্রিলজির চিত্রনাট্যও লিখেছিলেন তাঁরা।
ওয়ার্নার ব্রোস জানিয়েছে, লর্ড অব দ্য রিংস: দ্য হান্ট ফর গলাম সিনেমার গল্প মূলত গলামের চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হবে। ‘দ্য ফেলোশিপ অব দ্য রিং’-এর ঘটনার আগের কিছু অনাবিষ্কৃত অধ্যায় এবং গলামকে খুঁজে বের করার রোমাঞ্চকর অভিযানই পর্দায় তুলে ধরা হবে। ২০২৭ সালের ১৭ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
লর্ড অব দ্য রিংস ফ্র্যাঞ্চাইজির মূল প্রেক্ষাপট মিডল-আর্থ নামক এক কাল্পনিক পৃথিবীর অস্তিত্ব রক্ষার লড়াই। ডার্ক লর্ড সৌরন তার তৈরি একটি জাদুকরি আংটির মাধ্যমে পুরো পৃথিবীকে ধ্বংস করতে চায়। এই আংটি ধ্বংস করার দায়িত্ব পড়ে হবিট বংশের শান্ত তরুণ ফ্রডো ব্যাগিন্সের ওপর। মর্ডরের আগ্নেয়গিরিতে আংটিটি ধ্বংসের অভিযানে ফ্রডোকে সাহায্য করতে মানুষ, এলফ ও ডোয়ার্ফরা একজোট হয়ে এক মহাকাব্যিক যুদ্ধে লিপ্ত হয়।

কলকাতায় হেনস্তার শিকার হয়েছেন অভিনেতা মোশাররফ করিম—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন খবর। বিষয়টি অস্বীকার না করলেও অভিনেতা জানান, বলার মতো তেমন কিছু ঘটেনি। মোশাররফ করিমের হেনস্তার বিষয়টি ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানিয়েছেন রাজনীতি ও বিনোদন অঙ্গনের মানুষেরা।
১ ঘণ্টা আগে
একজন নারী সার্ফারের জীবনের গল্প নিয়ে তানিম রহমান অংশু বানিয়েছিলেন ‘ন ডরাই’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছয় বিভাগে পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর মিউজিক ভিডিও, নাটক ও ওয়েব কনটেন্ট বানালেও সিনেমায় দেখা যায়নি অংশুকে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ডালাসে নতুন মঞ্চনাটক নিয়ে আসছে নাটকের দল রঙ্গমঞ্চ। হুমায়ূন আহমেদের গল্প ‘জ্বীন কফিল’ অবলম্বনে একই শিরোনামে নাটকটি নির্মাণ করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা ফরহাদ হোসেন। দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে নাটকটির।
২ ঘণ্টা আগে
অভিনয়শিল্পী শবনম, সুচন্দা, উজ্জ্বল, আলমগীর ও ববিতাকে নিয়ে একটি আড্ডার অনুষ্ঠান তৈরি করেছে চ্যানেল আই। অনুষ্ঠানে অনেক বছর পর একসঙ্গে দেখা হলো তাঁদের, আড্ডা দিলেন প্রাণ খুলে।
১৬ ঘণ্টা আগে