২০২৪ সালে দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল ভারতের ওয়েব কনটেন্টগুলো। নতুন সিনেমা-সিরিজের পাশাপাশি এ বছর মুক্তি পেয়েছে একাধিক জনপ্রিয় সিরিজের নতুন সিজন। সিনেমা হলে সাফল্য না পেলেও কিছু সিনেমা ওটিটিতে দেখিয়েছে দাপট।
বছরের শুরুতেই আলোচনায় আসে সঞ্জয় লীলা বানসালির প্রথম সিরিজ ‘হীরামান্ডি’। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজ মুক্তির মাত্র এক সপ্তাহে অন্তত ৪৩টি দেশে শীর্ষ দশে জায়গা করে নেয়। বছরের মধ্যভাগে মুক্তি পায় ‘পঞ্চায়েত’-এর নতুন সিজন। দুই বছর পর মুক্তি পাওয়া সিরিজটি এবারও ছিল দর্শকের পছন্দের তালিকায়। এ বছর এসেছে ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন। মির্জাপুরের সিংহাসন দখলের লড়াইয়ের গল্প এবারও ছিল আলোচনায়। আলোচনায় ছিল সিরিজ ‘মামলা লিগ্যাল হ্যায়’, ‘গ্যারাহ গ্যারাহ’, ‘সিটাডেল: হানিবানি’।
সিরিজের পাশাপাশি আলো ছড়িয়েছে ওটিটিতে মুক্তি পাওয়া সিনেমাও। ‘সেক্টর ৩৬’, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, ‘লাকি ভাস্কর’সহ অনেক সিনেমা ছিল দর্শকের আগ্রহে। তবে বেশি আলোড়ন তোলে ‘অমর সিং চামকিলা’। ভারতীয় গায়ক অমর সিংয়ের জীবনী অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন ইমতিয়াজ আলী। অভিনয়ের দিলজিৎ দোসাঞ্জ ও পরিণীতি চোপড়া। ওটিটিতে রিলিজের পর আলোচনায় আসে ‘লাপাতা লেডিস’ ও ‘মহারাজা’।

টেলিভিশনের পর এ বছর থেকে নেটফ্লিক্সে শুরু হয়েছে কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এ ছাড়া এক সিজন বিরতি দিয়ে ‘বিগ বস ওটিটি’র সঞ্চালনায় ফিরেছেন সালমান খান।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৭ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১০ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে