
২৪ বছর পর দেশে ফিরলেন নব্বইয় দশকের পর্দা কাঁপানো নায়িকা মমতা কুলকার্ণি। মুম্বাইয়ে এসে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বাড়ি ফেরার আনন্দ প্রকাশ করেছেন। ২০০০ সালে দেশ ছেড়ে যাওয়ার পর এটাই তার প্রথম ভারত ফেরা। তবে কি পুনরায় বলিউডে দেখা যাবে অভিনেত্রীকে—এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে ভক্ত-অনুরাগীদের।
গত বুধবার মমতা কুলকার্নি দেশে ফিরেছেন। তবে হঠাৎ দেশে ফেরায় আলোচনায় এসেছে তাঁর জীবনের এক বিতর্কিত অধ্যায়। ২০১৬ সালে থানে পুলিশ ২ হাজার কোটি কাটার একটি মাদক পাচার চক্রের তদন্ত শুরু করে। যেখানে মমতার নাম জড়িয়ে পড়ে।
থানে পুলিশের তদন্ত অনুযায়ী, মহারাষ্ট্রের সোলাপুরে অবস্থিত অ্যাভন লাইফসায়েন্সেস লিমিটেড নামের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মাধ্যমে এফিড্রিন নামের একটি নিয়ন্ত্রিত পদার্থ পাচার করা হতো। পুলিশের দাবি, এই এফিড্রিন কেনিয়ায় পাঠানো হতো এবং সেখানে এটি মেথঅ্যামফেটামিনে রূপান্তরিত হয়ে মার্কিন বাজারে বিক্রি হতো।
মমতা কুলকার্ণি এবং তার সঙ্গী কথিত মাদক সম্রাট ভিকি গোস্বামীকে এই মামলায় অভিযুক্ত করা হয়। অভিযোগ ছিল, তারা ২০১৬ সালের ৮ জানুয়ারি কেনিয়ার ব্লিস হোটেলে অনুষ্ঠিত একটি বৈঠকে অংশ নিয়েছিলেন, যেখানে এই মাদক পাচারের পরিকল্পনা করা হয়।

মামলার তদন্তে পুলিশের দেওয়া প্রমাণ শক্তিশালী না হওয়ায় মুম্বাই হাইকোর্ট সম্প্রতি মমতার বিরুদ্ধে থাকা এফআইআর খারিজ করে। আদালত জানান, অভিযোগ ছাড়া মমতার বিরুদ্ধে অন্য কোনো প্রমাণ মেলেনি। এ ছাড়া সহ-অভিযুক্ত জয় মুখি, যিনি মমতার জড়িত থাকার কথা বলেছিলেন, পরে জানান চাপের মুখে তিনি ওই বক্তব্য দিয়েছিলেন।
মমতা কুলকার্ণি শুরু থেকেই দাবি করেছিলেন তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। আদালতের এই রায় তার জন্য একটি বড় স্বস্তি, যা তাকে বিতর্কের অধ্যায় পেছনে ফেলে নতুন করে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে।

আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অভিনেত্রী ববিতার হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রাহমান। এ বছর ববিতাসহ ৯ জন ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে এই পদক দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
১২ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
১২ ঘণ্টা আগে
জানুয়ারির শেষের দিকে সবাইকে চমকে দিয়ে অরিজিৎ ঘোষণা দেন, সিনেমায় আর গাইবেন না তিনি। তাঁর প্লেব্যাককে বিদায় দেওয়ার খবরে ভক্ত থেকে শুরু করে ইন্ডাস্ট্রির মানুষেরাও আক্ষেপ প্রকাশ করেছিলেন। তবে অরিজিৎ তাঁর সিদ্ধান্তে অনড়। ওই সময় জানিয়েছিলেন, নিজের শিল্পসত্তাকে নতুনভাবে আবিষ্কারের জন্যই এ সিদ্ধান্ত তাঁর।
১২ ঘণ্টা আগে