Ajker Patrika

মরণোত্তর এমি পেলেন রব রাইনার

বিনোদন ডেস্ক
মরণোত্তর এমি পেলেন রব রাইনার
রব রইনার। ছবি: সংগৃহীত

গত বছরের ডিসেম্বরে মারা যান হলিউড অভিনেতা ও নির্মাতা রব রাইনার। লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে উদ্ধার করা হয় রব রাইনার ও তাঁর স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারের মৃতদেহ। মৃত্যুর ৯ মাস পর সম্মানজনক এমি অ্যাওয়ার্ড লাভ করেছেন কিংবদন্তি পরিচালক ও অভিনেতা রব রাইনার। ‘দ্য বিয়ার’ সিরিজে অভিনয়ের জন্য ‘আউটস্ট্যান্ডিং গেস্ট অ্যাক্টর (কমেডি)’ বিভাগে এই মরণোত্তর সম্মাননা দেওয়া হয় তাঁকে।

৫ ও ৬ সেপ্টেম্বর আয়োজিত ক্রিয়েটিভ আর্টস এমি অনুষ্ঠানে কলাকুশলী ও অতিথি শিল্পীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে রব রাইনারের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন উপস্থাপক ওয়েন্ডি ম্যাকক্লেন্ডন-কোভে। এ সময় মিলনায়তনে উপস্থিত দর্শকেরা দাঁড়িয়ে সম্মান জানিয়ে এক মিনিট করতালি দেন।

এই এমি জয়ের মাধ্যমে রব রাইনার ভেঙেছেন তাঁর বাবা কার্ল রাইনারের গড়া একটি রেকর্ড। রব রাইনার সর্বশেষ এমি জেতেন

১৯৭৮ সালে ক্লাসিক কমেডি ‘অল ইন দ্য ফ্যামিলি’-র জন্য। দীর্ঘ ৪৮ বছর পর আবার এমি জিতে তিনি দুটি জয়ের মাঝে সবচেয়ে দীর্ঘতম ব্যবধানের রেকর্ড গড়েছেন। এর আগের রেকর্ডটি ছিল তাঁর বাবা কার্ল রাইনারের দখলে (৩৭ বছর)। ১৯৫৮ সালে ‘সিজার্স আওয়ার’-এর পর ১৯৯৫ সালে ‘ম্যাড অ্যাবাউট ইউ’-র জন্য এমি জিতেছিলেন কার্ল।

প্রাইমটাইম এমির মূল আসরটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। প্রধান বিভাগগুলোতে বিজয়ীদের পুরস্কৃত করা হবে সেদিন। এবারের এমি মনোনয়নে ২৫টি মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে এইচবিও ম্যাক্সের মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’। এর পরেই রয়েছে একই প্ল্যাটফর্মের কমেডি ‘হ্যাকস’, যার ঝুলিতে গেছে ২৪টি মনোনয়ন।

নতুন সিরিজগুলোর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে অ্যাপল টিভির ‘উইডোজ বে’, যার দখলে ১৯টি মনোনয়ন। একই প্ল্যাটফর্মের ‘প্লুরিবাস’ পেয়েছে ১৮টি। অন্যদিকে সীমিত সিরিজ বিভাগে সবচেয়ে বেশি ১৬টি মনোনয়ন অর্জন করেছে নেটফ্লিক্সের ‘বিফ’-এর দ্বিতীয় কিস্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত