
২০১৩ সালে মুক্তি পেয়েছিল আনন্দ এল রাই পরিচালিত ‘রানঝানা’। এ সিনেমায় এক নিবেদিতপ্রাণ প্রেমিকের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ধানুশ। তাঁর বিপরীতে ছিলেন সোনম কাপুর। সিনেমার শেষ দৃশ্যে দর্শকদের কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ধানুশ অভিনীত কুন্দন চরিত্রটি।
এক যুগ পর রানঝানা নতুনভাবে মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল। ১ আগস্ট থেকে তামিলনাড়ুর বেশ কিছু হলে চলছে সিনেমাটি। তবে রি-রিলিজে শেষ দৃশ্যে বদল আনা হয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে শেষ দৃশ্যে কুন্দন চরিত্রকে আবার জীবিত করে তোলা হয়েছে। অনেক দর্শক পছন্দ করেছেন রানঝানার এই নতুন ভার্সন, অনেকে সমালোচনাও করছেন। তবে বিষয়টিকে ভালোভাবে নেননি অভিনেতা ধানুশ।
এক্সে বিবৃতি দিয়ে প্রযোজকের এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন ধানুশ। এআইয়ের মাধ্যমে রানঝানার সমাপ্তি পরিবর্তন করায় তিনি বিরক্ত। ধানুশ লিখেছেন, ‘এআই ব্যবহার করে রানঝানার ক্লাইম্যাক্স পরিবর্তন করায় আমি খুবই বিরক্ত। এই আরোপিত সমাপ্তি সিনেমার গল্পটাই নষ্ট করে দিয়েছে। আমার আপত্তি উপেক্ষা করে প্রযোজক এ কাজটি করেছেন। এটা সেই সিনেমা নয়, যেটা ১২ বছর আগে আমি করেছিলাম।’

চলচ্চিত্রে এআইয়ের ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ধানুশ। তাঁর মতে, ‘এআই ব্যবহার করে সিনেমা বা যে কোনো কনটেন্ট ইচ্ছামতো বদলে দেওয়ার এই প্রবণতা শিল্প ও শিল্পীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এটা সিনেমার ঐতিহ্য এবং গল্প বলার নির্ভরযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। আমি আশা করছি, ভবিষ্যতে এমন কাজ যাতে না হয়, সে জন্য কঠোর নিয়ম তৈরি হবে।’
এর আগে বিষয়টি নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন রানঝানা সিনেমার পরিচালক আনন্দ এল রাই। তিনি বলেন, ‘এটা অনৈতিক। আমি কিংবা আমার টিম—কারও কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। এটা আমাদের তৈরি সেই রানঝানা নয়। আমাদের কাজকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য়ে পরিবর্তন করা, তারপর সেটাকে নতুন উদ্ভাবন হিসাবে সামনে আনা অত্যন্ত অসম্মানজনক। এটা আমাদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা।’

প্রায় দুই দশক পর আগামী এপ্রিলে ভারতে সংগীত সফরে আসার কথা ছিল পপতারকা শাকিরার। শুরু হয়েছিল টিকিট বিক্রি। তবে শেষ মুহূর্তে ইরান যুদ্ধের কারণে শাকিরার কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। প্রথমে ভারতে দুটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল শাকিরার। শাকিরার কনসার্টের ঘোষণার পর দর্শকের আগ্রহ বাড়তে...
৩ ঘণ্টা আগে
সিনেমা মুক্তির পর অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নির্মাতাদের জন্য। সিনেমা পাইরেসি হওয়ার ভয়ে এই রোজার ঈদে একাধিক নির্মাতা ঈদের প্রথম সপ্তাহে শুধু মাল্টিপ্লেক্সে সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।
৪ ঘণ্টা আগে
আবার চুমকি গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা।
৭ ঘণ্টা আগে
স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় ঈদের প্রথম দিন দেখা যায় প্রিন্স। এ নিয়ে সারা দিন নানা কথা শোনা গেছে। খবর ছড়ায় যে স্টার সিনেপ্লেক্সে ডিসিপি জমা না দিতে পারায় প্রিন্স চালাতে পারছে না কর্তৃপক্ষ। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানায় ডিসিপি জমা না দেওয়ার তথ্যটি সঠিক নয়।
৮ ঘণ্টা আগে