
রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। গতকাল সোমবার (১ ডিসেম্বর) তাঁর অনুপস্থিতে এ রায় ঘোষণা করেছেন ইসলামিক রেভল্যুশনারি কোর্টের একটি শাখা। ঘোষিত সাজার মধ্যে রয়েছে দুই বছরের জন্য পানাহির ইরান ত্যাগে নিষেধাজ্ঞা এবং যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনে তাঁর সদস্যপদ নিষিদ্ধ করা।
ইরানি এই নির্মাতার আইনজীবী মোস্তফা নিলি গণমাধ্যমকে জানিয়েছেন, জাফর পানাহির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন। পানাহি বর্তমানে ইরানের বাইরে আছেন।
জানা গেছে, জাফর পানাহি এখন তাঁর নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’-এর প্রচারে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ইরানে যেদিন তাঁর বিরুদ্ধে সাজার ঘোষণা হয়, একই দিনে নিউইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনটি পুরস্কার জিতেছে তাঁর ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট সিনেমাটি। জানা গেছে, শিগগির মারাকেশ ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে মরক্কো যাবেন পানাহি, সেখানে আলোচনায় অংশ নেবেন একটি অনুষ্ঠানে।
এ বছর কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার পাম দ’র জিতেছে জাফর পানাহির ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট। সিনেমায় উঠে এসেছে ইরান সরকারের সঙ্গে তাঁর সর্বশেষ আইনি ও রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি। জাফর পানাহির সঙ্গে ইরানি কর্তৃপক্ষের বিরোধ নতুন নয়। ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে সমর্থন ও সমালোচনামূলক চলচ্চিত্র তৈরির অভিযোগে পানাহিকে চলচ্চিত্র নির্মাণ এবং দেশের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে ছয় বছরের জেল হয় তাঁর। দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান পানাহি। নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘দিস ইজ নট আ ফিল্ম’ ও ‘ট্যাক্সি’র মতো আলোচিত সিনেমা নির্মাণ করেন তিনি।
২০২২ সালে আবার গ্রেপ্তার করা হয় ইরানি এই নির্মাতাকে। গ্রেপ্তারের সাত মাস পরে মুক্তি পান তিনি।

অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
৭ ঘণ্টা আগে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুই সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে বেশি দিন স্থায়ী হয়নি তাঁদের সেই সংসার। দীর্ঘদিন বিচ্ছেদ নিয়ে বেশি কথা বলেননি কেউ। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাঁদের দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে কথা বলেন।
৭ ঘণ্টা আগে