
গত বছর থেকেই প্রযোজক আবদুল আজিজ ও নায়িকা জাকিয়া কামাল মুনের মধ্যে চলছে দ্বন্দ্ব। পাওনা টাকা নিয়ে ফেরত না দেওয়ায় মুনের করা মামলার পরিপ্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি আদেশ জারি করা হয়। কিন্তু টাকা ফেরত দেবেন শর্তে জামিন নিলেও আজিজ টাকা ফেরত দেননি বলে অভিযোগ করেছেন জাকিয়া মুন।
আবদুল আজিজের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘পাপ’ সিনেমা দিয়ে ২০২৩ সালে ঢালিউডে অভিষেক হয় জাকিয়া মুনের। সেই সিনেমা নির্মাণের জন্য আবদুল আজিজকে ৬০ লাখ টাকা ঋণ দিয়েছিলেন নায়িকা। সময়মতো টাকা ফেরত না পাওয়ায় গত বছর আজিজের নামে প্রতারণার মামলা ঠুকে দেন মুন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আজিজ। তিনি আদালতকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দুই ভাগে মুনকে ৬০ লাখ টাকা পরিশোধ করবেন—এমন শর্তে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন। তবে, মুন অভিযোগ করেছেন, সময় পার হয়ে গেলেও প্রথম ভাগের টাকা এখনো দেননি আজিজ।
মুন জানিয়েছেন, গত নভেম্বর মাস থেকে প্রতি মাসে তাঁকে ১০ লাখ করে টাকা ফেরত দেওয়ার কথা বলেছিলেন আজিজ। কিন্তু শর্ত অনুযায়ী টাকা ফেরত না দেওয়ায় মামলা করেন মুন। এরপর ২ মার্চ ৩০ লাখ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছিলেন আবদুল আজিজ। বাকি টাকাও ২৫ রোজার মধ্যে ফেরত দেবেন বলে দুই পক্ষের মধ্যে আপস হয়। সেই মোতাবেক ২ মার্চ রাজধানীর ইস্কাটনে জাজের অফিসে গেলে অভিনেত্রীকে ঢুকতে দেওয়া হয়নি।
জাকিয়া কামাল মুন গণমাধ্যমকে বলেন, ‘আজিজ ভাইয়ের সঙ্গে আমার একটা আপসনামা হয়েছে। সে অনুযায়ী ২ মার্চ তিনি ৩০ লাখ টাকা দিতে চেয়েছিলেন। অথচ রোববার আমার ফোনও ধরেনি কেউ। তিনি তো আদালতের কথাও শুনলেন না।’
অভিনেত্রীর আইনজীবী জানান, আদালতের রায় না মেনে আদালতের সঙ্গে ছলচাতুরীর আশ্রয় নিয়েছেন আবদুল আজিজ। এখন পরবর্তী তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন মুন। এরপর আইনজীবীর পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি।

লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানালেন, অসত্য সংবাদ প্রকাশ এবং মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার প্রভাব বজায় থাকল বাফটাতেও। এ বছরের প্রায় সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি। এবারের অস্কারে পেয়েছে ১৩টি বিভাগে মনোনয়ন।
১৭ ঘণ্টা আগে
সংগীতশিল্পী প্রীতম হাসান গানের পাশাপাশি অভিনয়টাও ভালো করেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও মুগ্ধতা ছড়িয়েছে তাঁর অভিনয়। সাধারণত জীবনঘনিষ্ঠ এবং রোমান্টিক চরিত্রে দেখা যায় প্রীতম হাসানকে। তবে, এবার ঈদে তিনি আসছেন অ্যাকশন চরিত্রে।
১৭ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। গানের শিরোনাম ‘আল্লাহ দেবে ঠাঁই’।
১ দিন আগে