কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী নাট্যোৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬’। ১২ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে নতুন কলাভবনের নিচতলায় বিভাগের মিলনায়তনে উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব আবুল হায়াতকে নাট্যজন সম্মাননা দেওয়া হয়। উৎসব চলবে ১৮ জুলাই পর্যন্ত। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন। উৎসব উদ্বোধন করেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইস্রাফীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা।
অনুষ্ঠানে আবুল হায়াতের হাতে নাট্যজন সম্মাননা তুলে দেন মোহাম্মদ মোশারফ হোসেন। সম্মাননা গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবুল হায়াত বলেন, ‘এ ধরনের সম্মাননা যেমন দীর্ঘদিনের কাজের স্বীকৃতি, তেমনি ভবিষ্যতের কাজের দায়িত্ব বাড়িয়ে দেয়। এই সম্মাননা আমার কাছে শুধু সম্মাননা নয়, সকলের ভালোবাসার বহিঃপ্রকাশ। ১০ বছর বয়সে ১৯৫৪ সালে প্রথম মঞ্চে উঠি। আমার অভিনয়ের বয়স ৭২ বছর। শিক্ষার্থীদের বলতে চাই, অভিনয় মানে শুধু মঞ্চে দাঁড়িয়ে কথা বলা ও চেহারা দেখানো নয়। অভিনয় মানে শিল্প ও বাস্তবতা তুলে ধরা। জীবনে সাফল্য আসবেই, কিন্তু সাফল্যের চেয়ে বড় হলো সততা ও নিষ্ঠা। নাটক মানুষকে মানুষ হতে শেখায়। অন্যের আনন্দ-অনুভূতি ও দুঃখ অনুভূত করতে শেখায়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়।’
আয়োজকেরা জানান, ১২ থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলাভবনের জিয়া হায়দার ল্যাবে নাট্যোৎসবের সাতটি নাটক মঞ্চস্থ হবে। প্রথম দিন মঞ্চায়িত হয় শাহমান মৈশান রচিত, সনজিত কুমার দের পরিকল্পনা ও নির্দেশনায় ঢাকার ক্ষ্যাপাটে প্রযোজনা দলের ‘ভাষা অথবা প্রেমের রাজনৈতিক বিপর্যয়’। গতকাল সোমবার দ্বিতীয় দিনে মঞ্চস্থ হয় জাফরিন হক তরুর পরিকল্পনা ও নির্দেশনায় ‘কালিকা’। আজ রয়েছে লি ব্লেজিং রচিত ও মোহাম্মদ মিজারুল কায়েসের অনূদিত ‘ইনডিপেনডেন্স’। আগামীকাল মঞ্চস্থ হবে ইয়াজো ইয়ামামাতো রচিত ও অধ্যাপক আব্দুস সেলিমের অনূদিত ‘এক শ বস্তা চাল’। ১৬ জুলাই থাকছে বার্টল্ট ব্রেখ্টের রচনা থেকে আসাদুজ্জামান নূরের রূপান্তরিত ‘দেওয়ান গাজীর কিসসা’, ১৭ জুলাই শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ এবং ১৮ জুলাই সমাপনী দিনে সাদাত হাসান মান্টোর গল্প অবলম্বনে তুষার রায়ের নাট্যরূপ ও রাজা দের নির্দেশনায় ভারতের পশ্চিমবঙ্গের কাঁকিনাড়া প্রযোজনা দলের ‘পঞ্চমীর চাঁদ’।

ঢালিউডে প্রায় তিন দশকের ক্যারিয়ার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার। নব্বইয়ের দশকের শেষ ভাগে, ১৯৯৮ সালে জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ দিয়ে রুপালি পর্দায় তাঁর অভিষেক। প্রথম সিনেমাতেই তিনি হাজির হন রোমান্টিক নায়িকা হিসেবে।
১০ ঘণ্টা আগে
দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন এই নাটকের নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিত এ নাটকে আরও অভিনয় করছেন খাইরুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম ও মনিরা মিঠু।
১০ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শোবিজ তারকারা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে উদ্বেগ জানিয়েছেন তাঁরা। অনেকেই আর্থিক অনুদান দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন।
১০ ঘণ্টা আগে
অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ চুরির ঘটনা নিয়ে অভিনেতা অনুপম খেরের সাম্প্রতিক এক মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের আলোচনায় উঠে এসেছে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দীন শাহের একটি পুরোনো ভিডিও। ২০২০ সালের ওই সাক্ষাৎকারে অনুপম খেরের রাজনৈতিক মতাদর্শের তীব্র সমালোচনা করে তাঁকে ‘জোকার’...
১ দিন আগে