মাদক কাণ্ডে ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) থেকে ক্লিনচিট পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান। বেকসুর খালাস পেলেও, বাজেয়াপ্ত রয়েছে আরিয়ানের পাসপোর্ট। এবার সেই পাসপোর্ট ফেরত পেতে আদালতের শরণাপন্ন হলেন আরিয়ান।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) আরিয়ান তাঁর পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য বিশেষ আদালতে আবেদন জানান। দেশের বাইরে যাওয়ার অনুমতি দিয়ে তাঁকে পাসপোর্ট ফিরিয়ে দিতে আদালতে আবেদন করেন শাহরুখপুত্র। আদালত বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। আবেদনের শুনানি ১৩ জুলাই।
উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর বলিউডের সুপারস্টার শাহরুখের ছেলেকে মুম্বাইয়ের কাছে আরব সাগরে একটি প্রমোদতরি থেকে মাদক গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করে এনসিবি। তাঁকে গ্রেপ্তারে গোটা দেশে হইচই পড়ে যায়। গ্রেপ্তারের পর মুম্বাইয়ের আর্থার রোড জেলে তিন সপ্তাহেরও বেশি সময় কারাবাসের পর মুক্তি পান আরিয়ান। এর পর ঘটনার মোড় নানা দিকে যায়। আরিয়ান মামলায় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তৎকালীন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের ওপর। মামলার দায়িত্ব দেওয়া হয় বিশেষ টিমকে। তাঁরাই নতুন করে তদন্ত শুরু করে এবং বেকসুর খালাস দেন আরিয়ানকে।

নির্বাচনী সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
৯ ঘণ্টা আগে
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
১৮ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
১৮ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
১৮ ঘণ্টা আগে