
প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল ‘চক্কর ৩০২’। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন শরাফ আহমেদ জীবন। এটি নির্মাতার প্রথম সিনেমা। ফেসবুকে চক্কর ৩০২ সিনেমার ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করে শরাফ আহমেদ জীবন লেখেন, ‘কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদপত্র পেয়ে লক্ষ্য পূরণের পথে আরও একটি ধাপ এগিয়ে গেল আমাদের সিনেমা চক্কর ৩০২। দেখা হচ্ছে খুব শিগগিরই।’
চক্কর ৩০২ সিনেমার প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম। তাঁর বিপরীতে দেখা যাবে রিকিতা নন্দিনী শিমুকে। তারেক মাসুদের সিনেমা ‘রানওয়ে’ দিয়ে অভিনয় শুরু করেন শিমু। এরপর গত এক যুগে ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘শিমু’, ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’, ‘ফেরেশতে’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। শিমু বলেন, ‘চক্কর সিনেমায় আমি মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। গল্পে আমার চরিত্রটি গুরুত্বপূর্ণ।’
সিনেমাটি নিয়ে জীবন বলেন, ‘চক্কর মানবিক স্পর্শের গল্প। সরকারি অনুদানের সঙ্গে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে সিনেমাটি বানানোর চেষ্টা করেছি।’
চক্কর ৩০২ সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকার অনুদান পান জীবন। প্রথমে সিনেমাটির নাম ছিল ‘বিচারালয়’। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে পরিবর্তন করে নাম রাখা হয়েছে চক্কর ৩০২।

মঞ্চনাটক, টিভি নাটক, ওয়েব কনটেন্ট কিংবা সিনেমা—সব মাধ্যমে নিয়মিত অভিনয় করছেন এ কে আজাদ সেতু। সম্প্রতি প্রকাশ পাওয়া ‘সং ফ্রম দ্য সাউথ’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায়ও প্রশংসিত হচ্ছে তাঁর অভিনয়।
১৫ ঘণ্টা আগে
অবিশ্বাস্য সাফল্য পেয়েছে মারাঠি ভাষার সিনেমা ‘দেউল ব্যান্ড ২’। মাত্র ৮-১০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তি পায় গত ২১ মে। এরই মধ্যে আয় করেছে শতকোটি রুপির বেশি। বক্স অফিসে ইতিহাস গড়ার পর এবার মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল দেউল ব্যান্ড ২।
১৫ ঘণ্টা আগে
২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমায় সবশেষ পর্দায় দর্শক দেখেছিল বাপ্পারাজের অভিনয়। এরপর আর কোনো কাজে পাওয়া যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে গত বছর মোস্তফা খান সিহানের ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ ও মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমায় নাম লেখান বাপ্পারাজ।
১৫ ঘণ্টা আগে
জীবনানন্দ দাশের লেখা প্রথম উপন্যাস ‘মাল্যবান’ অবলম্বনে থিয়েটার দল শূন্য মঞ্চে এনেছে নাটক ‘সম্+সার’। গত জুলাইয়ে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী মঞ্চায়ন হয় নাটকটির। আবারও শিল্পকলায় আসছে সম্+সার।
১৫ ঘণ্টা আগে