বলিউড অভিনেতা সালমান খান একের পর এক হুমকি পেয়েই যাচ্ছেন। গত সোমবার মুম্বাইয়ের ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপে এক বার্তায় অভিনেতাকে তাঁর বাড়িতে খুন করার পাশাপাশি বোমা মেরে তাঁর গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর হুমকিদাতার খোঁজ শুরু করে পুলিশ। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই হুমকিদাতাকে আটক করেছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাটের ভাদদোরা এলাকা থেকে একটি হুমকি বার্তা পাঠানো হয় ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপ নম্বরে। বার্তায় লেখা, অভিনেতার গাড়িতে বোমা রাখা আছে। পাশাপাশি তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলা চালাবে দুষ্কৃতকারীরা। হুমকি বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ওরলি থানায় মামলা করেছে পুলিশ।
পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারে, গুজরাটের ভাদোদরা গ্রামের একটি ফোন নম্বর থেকে ওই হুমকি বার্তা পাঠানো হয়েছে। অনুসন্ধান চালিয়ে সেই এলাকা থেকে ২৬ বছর বয়সী মায়াঙ্ক পান্ডে নামের এক যুবককে আটক করে পুলিশ। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হুমকি বার্তা পাঠিয়েছিলেন তিনি। বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সেই সঙ্গে ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়।
বলিউডে সময়টা ভালো যাচ্ছে না সালমান খানের। সর্বশেষ রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’ প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যবসা করেনি। এই সিনেমার ব্যর্থতায় অনেকেই সালমানের শেষ দেখে ফেলেছেন। তবে স্বরূপে ফিরতে মরিয়া তিনি। এ কারণেই হয়তো ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিকুয়েল তৈরির তোড়জোড় শুরু করেছেন সালমান।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৩ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১১ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে