রাজনৈতিক পটপরিবর্তনের পর সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে স্থবিরতা। তবে ২০২৫ সালের প্রথম দিনেই এসেছে নতুন সিনেমার খবর। আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে আলোক হাসান বানাবেন ‘টগর’ নামের সিনেমা। এটি আদর-দীঘি জুটির প্রথম সিনেমা। ১ জানুয়ারি অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় টগরের।
১ মিনিট দৈর্ঘ্যের টিজারে পাওয়া গেল ধুন্ধুমার অ্যাকশনের আভাস। ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে মরদেহ। এর মধ্য থেকে একটি নিথর দেহ টেনে নিয়ে যাচ্ছে আদর। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে দীঘি। দীঘির দিকে তেড়ে আসে এক অস্ত্রধারী। সেই অস্ত্র দিয়েই আক্রমণকারীকে কুপিয়ে মারে আদর—এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে টিজার ভিডিওটি।
টগর প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। ফেসবুকে টিজার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘কী মনে করেছিস, মাথায় হাত বুলিয়ে দিলেই সব তোর? খেলা তো হবে। আসছে...টগর।’
আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে টগর সিনেমার শুটিং। এ বছরেই মুক্তির পরিকল্পনা করা হয়েছে। আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে।’ দীঘি বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’
২০২৪ সালের প্রথম দিনেও এসেছিল আদর আজাদের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। ‘লীলা’ নামের সেই সিনেমাও পরিচালনা করার কথা ছিল আলোক হাসানের। সে সময় ঈদুল আজহায় মুক্তির কথা জানানো হলেও পরে আর কোনো খোঁজ মেলেনি সিনেমাটির।
লীলার টিজারের সঙ্গেও মিল আছে টগরের। দুটি টিজার পুরোপুরি অ্যাকশনধর্মী। চারদিকে আগুন, নায়কের হাতে কুড়াল, একাই শেষ করে দিচ্ছেন শত্রুপক্ষকে। তবে এবারের টিজারে ভায়োলেন্স যেন আরও বেশি। তাহলে লীলাই কি টগর হয়ে আসছে—এমন প্রশ্নের জবাবে নির্মাতা আলোক হাসান বলেন, ‘না, দুটি একেবারে ভিন্ন প্রজেক্ট। অ্যাকশনধর্মী হলেও ভিন্ন গল্প।’
লীলা প্রসঙ্গে নির্মাতা জানান, নানা কারণে লীলার কাজ স্থগিত হয়েছিল। সিনেমাটির কাজ আবার শুরু হবে। তবে টগরের কাজ আগে হবে।

বিশ্বখ্যাত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের বিখ্যাত তোরণের নিচে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মুখরিত হয়ে উঠেছিল পাঁচটি শব্দ—‘পাঞ্জাবি আ গেয়ে ওয়েম্বলি ওয়ে!’ (ওয়েম্বলিতে এসে গেছে পাঞ্জাবিরা!)।
৫ ঘণ্টা আগে
পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে ভাগ করে নেবেন মোশাররফ।
৮ ঘণ্টা আগে
ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর রুপালি পর্দায় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছে। পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম এখনো জানা না গেলেও সিনেমাটির বড় আপডেট পাওয়া গেল চিত্রনাট্যকার স্টিভেন নাইটের কাছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় অনুমতি না পাওয়ায় সে সময় আয়োজনটি স্থগিত করা হয়।
৯ ঘণ্টা আগে