
ভারতের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ প্রকাশ করল বাংলাদেশের সংগীতশিল্পী জিসান খান শুভর নতুন গান। গতকাল টি-সিরিজ বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির শিরোনাম ‘আজও বলতে পারিনি’। লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর ও সংগীত করেছেন ভারতের ডাব্বু ঘোষাল। ভিডিও নির্মাণ করেছেন আদিত্য পাল। এতে মডেল হয়েছেন সূর্য সরকার ও তনুশ্রী দে।
এর আগে টি-সিরিজ থেকে প্রকাশ পেয়েছিল ইশতিয়াক আহমেদের লেখা গান ‘ভালোবাসি অকারণ’। গানটি গেয়েছিলেন তানজিব সারোয়ার। ইশতিয়াক আহমেদ বলেন, ‘টি-সিরিজের মতো প্ল্যাটফর্মে গান প্রকাশ পাওয়া অনেক আনন্দের। বাংলা গানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে অনেক গীতিকারের মতো আমিও চেষ্টা করছি। সব সময় চেষ্টা থাকে ভালো কিছু করার, ভালো গান লেখার। এই গানও সেই চেষ্টার ফল। আশা করছি, সবার ভালো লাগবে।’
আজও বলতে পারিনি গানটি নিয়ে সংগীত পরিচালক ডাব্বু বলেন, ‘দারুণ কথার একটি গান। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো সুরে গানটি বাঁধার। শুভর দারুণ গায়কিতে সেটি দাগ কাটার মতো একটা গান হয়েছে।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে