Ajker Patrika

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ০৪
মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ
‘গান্ধারী’ সিনেমার পোস্টার

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

পুরাতন (বাংলা সিনেমা)

  • মুক্তি: হইচই (৪ সেপ্টেম্বর)
  • অভিনয়: শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত
  • গল্পসংক্ষেপ: কর্মব্যস্ত নারী ঋতিকা তার মায়ের ৮০তম জন্মদিন উদ্‌যাপন করতে পৈতৃক বাড়িতে ফিরে আসে। ঋতিকা উপলব্ধি করে, তার মা ধীরে ধীরে স্মৃতিভ্রম রোগে আক্রান্ত হচ্ছে। বার্ধক্য, স্মৃতি হারিয়ে যাওয়া এবং মা-মেয়ের আবেগময় সম্পর্কের পুনর্মিলনের গল্পে তৈরি হয়েছে সিনেমাটি।

দ্য রানার (ইংরেজি সিনেমা)

  • মুক্তি: প্রাইম ভিডিও (২ সেপ্টেম্বর)
  • অভিনয়: গাল গাদত, ড্যামিয়ান লুইস, আলফ্রেড এনোক
  • গল্পসংক্ষেপ: লন্ডনের প্রখ্যাত আইনজীবী মায়া মার্টেন সকালে জগিং করার সময় জানতে পারে, তার ছেলেকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীর নির্দেশ—ছেলেকে জীবিত পেতে হলে দৌড়ানো থামানো যাবে না এবং মোবাইলে আসা প্রতিটি নির্দেশ মেনে চলতে হবে। দৌড়াতে দৌড়াতেই সন্তানকে বাঁচানোর লড়াই চালাতে থাকে মায়া।

দ্য জেন্টলম্যান সিজন ২ (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (৩ সেপ্টেম্বর)
  • অভিনয়: থিও জেমস, কায়া স্কোডেলারিও, রে উইনস্টন
  • গল্পসংক্ষেপ: প্রথম সিজনের ঘটনার এক বছর পর এডি ও সুজি তাদের মাদকের কারবারকে কেবল ইংল্যান্ডে সীমাবদ্ধ না রেখে ইতালিতে বিস্তারের সিদ্ধান্ত নেয়। সেখানে ব্যবসা করতে গিয়ে তারা ইতালিয়ান মাফিয়া ও নতুন নতুন অপরাধী চক্রের মুখোমুখি হয়।

গান্ধারী (হিন্দি সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (৩ সেপ্টেম্বর)
  • অভিনয়: তাপসী পান্নু, স্বস্তিকা মুখার্জি, ছায়া কদম
  • গল্পসংক্ষেপ: এক জনাকীর্ণ রেলওয়ে স্টেশন থেকে অপহরণ করা হয় বানির ছোট্ট মেয়েকে। হামলার শিকার হয়ে সাময়িকভাবে দৃষ্টিশক্তিও হারায় বানি। শারীরিক সীমাবদ্ধতা ও চরম ট্রমার মধ্যেও দমে না গিয়ে সন্তানকে উদ্ধারের জন্য একাই শিশু পাচারকারী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে নামে বানি।

উন্মাদম (মালয়ালম সিনেমা)

  • মুক্তি: সনি লিভ (৪ সেপ্টেম্বর)
  • অভিনয়: কুঞ্চাকো বোবান, লিজোমোল জোসে, সিদ্দিক
  • গল্পসংক্ষেপ: একটি দুর্গম এলাকার পুলিশ স্টেশনে কর্মরত শেলি ব্যক্তিগত জীবনেও নানা সমস্যায় জর্জরিত। সুবিধাজনক ট্রান্সফারের আশায় সে বহু পুরোনো একটি মামলার তদন্তের দায়িত্ব নেয়। তদন্ত শুরু করতেই নানা কুসংস্কার আর প্রতিবন্ধকতার মুখোমুখি হতে শুরু করে সে।

ধামাল ৪ (হিন্দি সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (৪ সেপ্টেম্বর)
  • অভিনয়: অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র
  • গল্পসংক্ষেপ: গুপ্তধনের সন্ধানে সবাই একটি বিপজ্জনক দ্বীপে পৌঁছায়। জলদস্যুদের তাড়া, হিংস্র প্রাণী এবং চরম বিশৃঙ্খলা ও বোকামির মধ্য দিয়ে গুপ্তধন পাওয়ার যে পাগলাটে লড়াই চলে, তা নিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প।

মে ডে (ইংরেজি সিনেমা)

  • মুক্তি: অ্যাপল টিভি (৪ সেপ্টেম্বর)
  • অভিনয়: রায়ান রেনল্ডস, কেনথ ব্রানাগ
  • গল্পসংক্ষেপ: ১৯৮৭ সালে স্নায়ুযুদ্ধ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ট্রয় নামের এক মার্কিন সেনা সোভিয়েত রাশিয়ার ভূখণ্ডে আটকে পড়ে। তাকে উদ্ধার করে মার্কিন পপ-কালচারের ভক্ত সাবেক এক কেজিবি এজেন্ট। তাদের ধরতে ছুটে আসে কেজিবি বাহিনির সদস্যরা। জীবন বাঁচাতে হাত মেলাতে বাধ্য হয় বিপরীত পক্ষের দুই মানুষ।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত