
পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বালুর নগরীতে’ (Sand City) চেক প্রজাতন্ত্রের মর্যাদাপূর্ণ ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে সিনেমার অভিনেতা মোস্তফা মনওয়ার ও সাউন্ড ডিজাইনার অরণ্য পৃথিবীকে ফুলেল সংবর্ধনা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সেই সঙ্গে, উৎসবে অংশ নিতে যাওয়া এই সিনেমার শিল্পী ও কলাকুশলীদের যেকোনো একজনের বিমান ভাড়া মন্ত্রণালয় বহন করবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মেহেদী হাসান পরিচালিত ও রচিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বালুর নগরীতে’ চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি উৎসবের প্রোক্সিমা প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এই বিভাগে মোট ১৩টি সিনেমা প্রতিযোগিতা করবে। শুধু তা–ই নয়, উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগেই বিশ্বব্যাপী বিক্রয়ের (বাংলাদেশ ও সুইজারল্যান্ড ছাড়া) জন্য এই সিনেমার রাইটস কিনে নিয়েছে ব্যাংককভিত্তিক আন্তর্জাতিক বিক্রয় সংস্থা ডাইভার্সন। সিনেমা কোকনের সহযোগিতায় খনা টকিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ।
গতকাল সংস্কৃতি মন্ত্রণালয়ে বিকেল ৫টায় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বালুর নগরীতে সিনেমার অভিনেতা মোস্তফা মনওয়ার ও সাউন্ড ডিজাইনার অরণ্য পৃথিবীকে ফুল দিয়ে বরণ করে নেন। এই সময় তিনি বলেন, ‘দেশের তরুণ নির্মাতার এই আন্তর্জাতিক স্বীকৃতিকে মন্ত্রণালয় একটি গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করে। যারাই বাংলাদেশের সংস্কৃতিকে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে বা স্বীকৃতি অর্জন করবে, তাদের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অনুপ্রাণিত করবে। মিউজিক, সিনেমা, ফটোগ্রাফি, থিয়েটার, আর্কিটেকচারসহ সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে।’
উল্লেখ্য, এর আগে ‘আলী’ সিনেমার টিমকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সম্মাননা জানানো হয় এবং কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে নির্মাতা আদনান আল রাজিবসহ মোট দুজনকে প্যারিসে যাওয়ার দুটি বিমান টিকিট দেওয়া হয়।

গতকাল রোববার ফেসবুক পোস্টে তানিয়া বৃষ্টি লেখেন, ‘অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ অভিনেত্রীর এমন পোস্টের পর থেকে ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন। নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাই যান তানিয়া। অস্ত্রোপচার শেষে আজ রাতে দেশে ফিরবেন অভিনেত্রী।
৩৬ মিনিট আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে ‘প্রেশার কুকার’ মুক্তি দিয়েছেন রাফী। এবারও ঈদের প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে তাঁর পরিচালিত সিনেমাটি। দর্শকের প্রতিক্রিয়া দেখে রাফী জানালেন প্রেশার কুকার বানিয়ে তিনি সার্থক।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ গায়ক এড শিরানের পর বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে গান নিয়ে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং; এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। এর মধ্যে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে ছবি শেয়ার করে সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন জাংকুক।
৪ ঘণ্টা আগে
সবশেষ আনুশকাকে দেখা গেছে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ সিনেমায়। মাঝে ২০২২ সালে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করলেও এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি।
৪ ঘণ্টা আগে