ভারতে ঘটে যাওয়া আর্থিক প্রতারণার বিভিন্ন ঘটনা নিয়ে একাধিক ওয়েব সিরিজ তৈরি হয়েছে গত কয়েক বছরে। সেই তালিকায় নতুন সংযোজন ‘মটকা কিং’। পরিচালনা করেছেন নাগরাজ মানজুলে, যিনি এর আগে ‘সাইরাত’ সিনেমা বানিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। মটকা কিং দিয়ে ওয়েবের দুনিয়ায় পা রেখেছেন নির্মাতা নাগরাজ। প্রাইম ভিডিওতে আট পর্বের সিরিজটি মুক্তি পেয়েছে গত ১৭ এপ্রিল।
মুক্তির পরই বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে মটকা কিং। প্রথম সপ্তাহেই প্রাইম ভিডিওতে ৩৭টি দেশে সেরা দশে স্থান করে নিয়েছে। শীর্ষস্থানে ছিল ১৭টি দেশে। গত দুই বছরে এটিই প্রাইম ভিডিওতে সবচেয়ে বেশি দেখা ভারতীয় সিরিজ। এই সাফল্যে মটকা কিংয়ের দ্বিতীয় সিজনের ঘোষণা দিয়েছে প্রাইম ভিডিও। প্ল্যাটফর্মটি জানিয়েছে, এরই মধ্যে শুরু হয়েছে দ্বিতীয় সিজনের চিত্রনাট্য লেখার কাজ।
মটকা কিং সিরিজে অভিনয় করে রাতারাতি আলোচনায় চলে এসেছেন বিজয় ভার্মা। এতে প্রধান চরিত্র ব্রিজ ভাট্টির ভূমিকায় দেখা গেছে তাঁকে। প্রশংসিত হচ্ছে তাঁর অভিনয়। আরও আছেন সাই তামহঙ্কর, ভূপেন্দ্র যাদওয়াত, কৃতিকা কামরা, গুলশান গ্রোভার, সিদ্ধার্থ যাদব প্রমুখ।
মটকা কিং তৈরি হয়েছে ১৯৬০-এর দশকের মুম্বাই শহরের প্রেক্ষাপটে। বস্ত্রকলের সাধারণ কর্মচারী থেকে ব্রিজ ভাট্টি কীভাবে জুয়ার এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে, তা নিয়েই এই সিরিজ। তখন ভারতের অর্থনীতি টালমাটাল অবস্থা থেকে ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করছে। উত্থান ঘটছে বস্ত্রশিল্পের। কাপড়ের মিলের শ্রমিকদের অসন্তোষ চরমে। সেই সময়ে লালজি ভাইয়ের অধীনে তাসের জুয়ার অন্যতম সঞ্চালক ছিল ব্রিজ ভাট্টি। একসময় মালিকের সঙ্গে দ্বন্দ্ব শুরু হলে নিজেই জুয়ার ব্যবসা ফেঁদে বসে ব্রিজ ভাট্টি। জুয়ার ব্যবসা হলেও নিজের সততার জোরে দ্রুত শ্রমিকদের মধ্যে জনপ্রিয়তা পায় খেলাটি। অভিনবত্বের কারণে মুম্বাই ছাড়িয়ে ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে।
মটকা কিংয়ের প্রথম সিজনে ব্রিজ ভাট্টির সাফল্যের গল্পের পাশাপাশি তার পারিবারিক জীবনের অশান্তিও উঠে এসেছে। সাফল্যের ভারে একসময় সে অহংকারী হয়ে ওঠে, তৈরি হয় অনেক শত্রু। দ্বিতীয় সিজনে জুয়ার ব্যবসার অন্ধকার দিক এবং ক্ষমতার লড়াই আরও ভয়াবহ রূপ নেবে। ব্রিজ ভাট্টি হিসেবে নতুন সিজনেও দেখা যাবে বিজয় ভার্মাকে।

মাকে ভালোবাসতে দিনক্ষণ লাগে না। প্রতিটি মানুষ ভালোবাসে তাঁর মাকে। জীবনের কর্মব্যস্ততায় হয়তো মুখ ফুটে বলা হয় না সে কথা। যখন বিশেষ কোনো দিন সামনে এসে দাঁড়ায়, মায়ের জন্য আকুল হয়ে ওঠে প্রাণ। আজ বিশ্ব মা দিবসে তারকারাও বললেন মায়ের কথা। স্মৃতিতে আর ভালোবাসায় আবেগতাড়িত হলেন মায়ের কথা বলে।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা ও কারা সংস্কার নিয়ে কাজ করছেন মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা কিম কারদাশিয়ান। নানা কার্যক্রমের মাধ্যমে কারাবন্দীদের মানবিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে এবার মা দিবস উপলক্ষে একটি মানবিক উদ্যোগ নিয়েছেন কিম।
৫ ঘণ্টা আগে
১৪ মে সিনেমাওয়ালার ফেসবুক পেজে মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’। গতকাল ঢাকার একটি ক্লাবে অনুষ্ঠিত হলো সিরিজটির ভার্টিক্যাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন সিরিজের অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজকসহ আমন্ত্রিত অতিথিরা।
৫ ঘণ্টা আগে
কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সার গুরুতর অসুস্থ। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হেপাটাইসিস এ এবং ই আক্রান্তের পাশাপাশি কারিনার লিভার ফেইল করেছে।
১৯ ঘণ্টা আগে