
এক নির্ঝরের গান প্রজেক্টের আওতায় ২ ফেব্রুয়ারি গানশালা ইকেএনসি নামের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ করলেন নির্মাতা এনামুল করিম নির্ঝর। গানের শিরোনাম ‘অবিশ্বাসের দেশে’। নির্ঝর এটাকে বলছেন, বড়দের জন্য ছোটদের গান। গানটি গেয়েছে শিশুশিল্পী মৃণ্ময়ী মেঘা। সংগীত আয়োজন করেছেন অটমনাল মুন। মেঘাকে মডেল করে গানের ভিডিও নির্মাণ করেছেন মুজাহিদ মিজাব।
‘ফাঁকা কলস বাজছে যখন এলোমেলো সুরে/ আবোলতাবোল যা ইচ্ছা তাই শুনছি ঘুরে ঘুরে/ ইতিহাসের নাকের ডগায় পাহারাদার বসে/ ঘুমের ঘোরে সারাটা দিন কপালটাকে ঘষে/ অবিশ্বাসের দেশে/ একটা কিছু করে দেখাও খানিক ভালোবেসে’—এমন কথায় গান লিখেছেন এনামুল করিম নির্ঝর, সুরও করেছেন তিনি। গানটি নিয়ে তিনি বলেন, ‘সময়টা এমন আসলে, কার কথা কে যে শুনবে, সেটা বোঝা কঠিন হয়ে গেছে। আমাদের অন্যায়-অনিয়মগুলো বাচ্চারা অনেকটাই বোঝে হয়তো। কিন্তু তারা তো আর সেসব ধরিয়ে দিতে পারে না। সেখান থেকে মনে হলো, আমাদের (বড়দের) নিয়ে যদি বাচ্চারা গান করে, তাহলে সবার কানে পৌঁছাতে পারে। তাতে যদি আমাদের একটু হুঁশ ফেরে। জানি তাতেও কিছু হয়তো হবে না। আমরা শুধু চেষ্টা করে যেতে পারি। সেই চেষ্টারই ফল মৃণ্ময়ী মেঘার কণ্ঠে এই গান।’
এটা মেঘার তৃতীয় মৌলিক গান। নিজের প্রতিক্রিয়া জানিয়ে মেঘা বলেছে, ‘নির্ঝর আংকেলের কথা-সুরে ও মুন আংকেলের সংগীতে এটা আমার দ্বিতীয় গান। এবারের গানটি গেয়েও আমার খুব ভালো লেগেছে। ভিডিওটাও অনেক সুন্দর হয়েছে।’
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মৃণ্ময়ী মেঘার প্রথম মৌলিক গান প্রকাশিত হয় ২০২৪ সালে অটমনাল মুনের কথা, সুর ও সংগীতে ‘ভূতের রাজা দিল বর’। ২০২৫ সালে প্রকাশিত হয় এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে দ্বিতীয় গান ‘হাউ মাউ খাউ’।

নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে চলছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর। এ উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। ২ ফেব্রুয়ারি রেজওয়ান রহমান সুমিতের ‘মাস্টার’ ও ৩ ফেব্রুয়ারি মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছে এ উৎসবে।
৬ ঘণ্টা আগে
ভালোবাসা দিবসে প্রচারের লক্ষ্যে তৈরি হয়েছে জনপ্রিয় জুটি নিলয়-হিমি অভিনীত নাটক ‘মায়া বনের হরিণ’। নাটকটির গল্প ভাবনা ও পরিচালনা করেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আব্রাহাম তামিম। ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি প্রকাশ করা হবে নাফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
৬ ঘণ্টা আগে
২০২০ সালের ১৪ জুন একটি দুঃসংবাদ বলিউডসহ পুরো ভারতীয় ইন্ডাস্ট্রিকে স্থবির করে দিয়েছিল। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর ঘটনা হতবাক করে দিয়েছিল সবাইকে। সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। সুশান্তের মৃত্যুর পর মামলা হয় রিয়ার নামে, গ্রেপ্তার করা হয় তাঁকে...
৬ ঘণ্টা আগে
ধুরন্ধর যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে সিক্যুয়লের কাহিনি। দ্বিতীয় অধ্যায়ের চিত্রনাট্য সাজানো হয়েছে রণবীর সিং অভিনীত চরিত্র হামজার প্রতিশোধের কাহিনি দিয়ে।
২ দিন আগে