
আর্মেনিয়ায় একটি নবগঠিত রাজনৈতিক দল দেশের সব নারীর ‘যৌন আকাঙ্ক্ষা পূরণের’ লক্ষ্যে একটি ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছে। আসন্ন গ্রীষ্মকালীন নির্বাচনের আগে গঠিত ‘স্ট্রং আর্মেনিয়া’ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ান দাবি করেছেন, মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পেছনে যৌনতার অসন্তুষ্টি কাজ করছে।
এই তথাকথিত সমস্যার সমাধানে কোনো মন্ত্রণালয় গঠনের প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নে কারাপেতিয়ান বলেন, থাকা উচিত। এ ধরনের একটি মন্ত্রণালয় আর্মেনিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায়ও ভূমিকা রাখতে পারে।
সেক্স মন্ত্রণালয়ের ধারণাটি প্রথম উত্থাপন করেন আর্মেনীয় সমাজবিজ্ঞানী আর্মেন খাচিকিয়ান। তিনি ‘ট্রায়াঙ্গেল’ পডকাস্টে বলেন, যৌন অসন্তুষ্টির কারণেই নারীরা রাজনীতিতে বেশি সক্রিয় হচ্ছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সারগিস কারাপেতিয়ান বলেন, ‘তাহলে কি আমরা এখন বলতে পারি না যে—শক্তিশালী আর্মেনিয়ায় কোনো অসন্তুষ্ট নারী থাকবে না?’ পডকাস্টের উপস্থাপক লেভন সারগিজভ প্রস্তাব দেন, এসব বিষয় দেখভালের জন্য একটি আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত। কারাপেতিয়ান তখন বলেন, এর নাম হওয়া উচিত ‘সেক্স মন্ত্রণালয়’।
কারাপেতিয়ান আরও বলেন, জন্মহার কমে যাওয়ার সমস্যা সমাধানেও এই মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদিও কীভাবে তা করা হবে—সে বিষয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনার কথা তিনি বলেননি।
এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির সংসদ সদস্য সোনা গাজারিয়ান। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্যগুলোকে ‘নিরেট যৌনতাবাদ’ বলে আখ্যা দিয়েছেন।
সোনা গাজারিয়ান লিখেছেন, নারীদের আত্মনিয়ন্ত্রণ অস্বীকার করে পুরুষতান্ত্রিক কল্পনা ও এমন অশ্লীল প্রতিশ্রুতি দেওয়া খুবই জঘন্য। অতীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমেও কারাপেতিয়ানের মন্তব্যের ব্যাপক সমালোচনা হয়েছে। নারীবাদী ইনফ্লুয়েন্সার লুসি কোচারিয়ান লেখেন, নির্বাচনের আগে নিজের যৌন আকাঙ্ক্ষাকে আর্মেনিয়ার নারীদের ওপর চাপিয়ে দেবেন না।
পরে কারাপেতিয়ান দাবি করেন, তাঁর বক্তব্য অপ্রাসঙ্গিকভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আর্মেনিয়ার বর্তমান রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে দেশটিকে ‘ভেতর থেকে ধ্বংস করার’ অভিযোগও তোলেন।
কারাপেতিয়ান প্রশ্ন করেন, ‘সরকার কি আমার ভাষা নিয়ে ক্ষুব্ধ, না আমি যে সমস্যাগুলো নিয়ে খোলাখুলি কথা বলেছি, সেটাই তাদের সমস্যা? একটি সুস্থ সমাজ এবং সব দিক থেকে সুস্থ আর্মেনিয়া গড়াই আমাদের প্রধান লক্ষ্য।’
সারগিস কারাপেতিয়ান হলেন রুশ-আর্মেনীয় ধনকুবের সামভেল কারাপেতিয়ানের ছেলে। সামভেলের সম্পদের পরিমাণ প্রায় ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। গত গ্রীষ্মে তাঁকে বেআইনিভাবে ক্ষমতা দখলের আহ্বান জানানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কর ফাঁকি, প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগও রয়েছে, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সামভেল কারাপেতিয়ানের গ্রেপ্তারের পরই ‘স্ট্রং আর্মেনিয়া’ দলটি গঠিত হয়। দলটি ১২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে। স্থানীয় গণমাধ্যমের মতে, প্রার্থী হতে পারেন সামভেলের ভাতিজা নারেক কারাপেতিয়ান।
জুনে অনুষ্ঠেয় নির্বাচনের আগে জনমত জরিপে স্ট্রং আর্মেনিয়া ১৩ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি ১৭ শতাংশ নিয়ে এগিয়ে আছে। প্রায় অর্ধেক ভোটার এখনো সিদ্ধান্তহীন।
বর্তমানে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান রাশিয়ার প্রভাব থেকে বেরিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাইছেন। তিনি একটি ব্যান্ডের সদস্যও। গত শুক্রবার ইয়েরেভানে আয়োজিত এক সোল্ড-আউট কনসার্টে তিনি প্রথমবারের মতো ড্রাম বাজিয়ে মঞ্চে পারফর্ম করেন।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) গভীর অরণ্যে বিজ্ঞানীরা কমলা রঙের ঠোঁটবিশিষ্ট একটি নতুন বানর প্রজাতির সন্ধান পেয়েছেন। কোলোবাস কঙ্গোএনসিস (Colobus congoensis) নামে পরিচিত এই প্রাণীটি গত ৭৫ বছরে আফ্রিকায় শনাক্ত হওয়া পঞ্চম নতুন বানর প্রজাতি।
১৫ মিনিট আগে
দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা হিসেবে পরিচিত উপসাগরীয় ধনী রাজতান্ত্রিক দেশগুলো। তেল-সমৃদ্ধ এই রাষ্ট্রগুলো বিশ্বের মোট অস্ত্র আমদানির প্রায় এক-পঞ্চমাংশের জন্য দায়ী। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ থেকে শুরু করে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম—সবই তারা মূলত পশ্চিমা দেশগুলোর কাছ থেকে...
১ ঘণ্টা আগে
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিদ্ধান্ত দেশজুড়ে বিরল জনবিক্ষোভের জন্ম দিয়েছে। মাত্র ছয় মাস আগে নিয়োগ পাওয়া জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে হঠাৎ পদচ্যুত করায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং সংবাদমাধ্যমের কাজের উদ্দেশে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয়।
২ ঘণ্টা আগে