২০২০ সালের ১৪ জুন একটি দুঃসংবাদ বলিউডসহ পুরো ভারতীয় ইন্ডাস্ট্রিকে স্থবির করে দিয়েছিল। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর ঘটনা হতবাক করে দিয়েছিল সবাইকে। সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। সুশান্তের মৃত্যুর পর মামলা হয় রিয়ার নামে, গ্রেপ্তার করা হয় তাঁকে, জেলেও কাটাতে হয়। যার জেরে বলিউডে তাঁর কাজ কমতে থাকে।
একটা সময় কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল রিয়ার। জেল থেকে ছাড়া পেয়ে অভিনেত্রী ব্যবসা শুরু করেন, বিভিন্ন পডকাস্ট উপস্থাপনা করেছেন, এমটিভি রোডিজ নামে একটি রিয়েলিটি শোতেও হাজির হন। তবে বড় পর্দা ও ওটিটি থেকে একেবারেই দূরে ছিলেন। বলা চলে, সুযোগ পাচ্ছিলেন না তিনি। সবশেষ ২০২১ সালে ‘চেহরে’ সিনেমায় দেখা গিয়েছিল রিয়াকে, যার শুটিং হয়েছিল সুশান্তের মৃত্যুর আগেই। অবশেষে পাঁচ বছর পর আবার অভিনয়ে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত রিয়া। নেটফ্লিক্সের নতুন সিরিজে দেখা যাবে তাঁকে।
গত মঙ্গলবার এ বছরের কনটেন্টের তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স। ‘নেক্সট অন নেটফ্লিক্স’ নামে মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একাধিক সিনেমা-সিরিজের নাম ঘোষণা করা হয়। সেখানে হাজির ছিলেন রিয়া। অনুষ্ঠানে জানানো হয়, ‘ফ্যামিলি বিজনেস’ নামের একটি সিরিজে অভিনয় করবেন রিয়া। এতে তাঁর সহশিল্পী অনিল কাপুর, বিজয় ভার্মা, নেহা ধুপিয়া, রাইমা সেন প্রমুখ। প্রযোজনায় বিক্রমাদিত্য মোতওয়ানে ও হানসাল মেহতা। মুক্তি পাবে এ বছরের শেষ দিকে।
ফ্যামিলি বিজনেস সিরিজের প্রায় দুই মিনিটের ফার্স্ট লুক টিজার প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, পারিবারিক ব্যবসা নিয়ে নতুন ও পুরোনো প্রজন্মের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরস্পরের বিরুদ্ধে চক্রান্তে জড়িয়ে পড়ে তারা। ভেঙে পড়ে পারিবারিক বন্ধন। ফ্যামিলি বিজনেস সিরিজে বিজয় ভার্মার স্ত্রীর চরিত্রে দেখা যাবে রিয়াকে। ষড়যন্ত্রের খেলায় এ চরিত্রটিকেও বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো হয়েছে টিজারে।

ঈদ উপলক্ষে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। আজ থেকে দেশের ৩০টি হলে দেখা যাবে রাক্ষস। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর নায়িকা হয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা...
১৫ ঘণ্টা আগে
হলমালিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। ঈদের দিন সিনেমা চালাতে না পারায় অনেক হলে ভাঙচুরের ঘটনায় ক্ষতির মুখে পড়েছেন হলমালিকেরা। এ নিয়ে হলমালিকেরা প্রিন্সের প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রদর্শক সমিতিতে। গত বুধবার হলমালিকদের নিয়ে এক সভার আয়োজন করে প্রদর্শক সমিতি।
১৫ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের উপস্থাপনায় শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘অণিমার গানঘর’। কোলাহল কমিউনিকেশন প্ল্যাটফর্মের জন্য নির্মিত অনুষ্ঠানটিতে সংস্কৃতিজগতের বিভিন্ন শাখার গুণী ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন অণিমা। বৈঠকি আলাপের আঙ্গিকে...
১৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগে