
বাংলাদেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় অনেক গানের সঙ্গে জড়িয়ে আছে গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী ও ফোয়াদ নাসের বাবুর নাম। এবার এই দুজন মিলে ১০ ব্যান্ডের জন্য তৈরি করলেন নতুন ১০টি গান। গানগুলো গেয়েছে ব্যান্ড ফিডব্যাক, সোলস, রেনেসাঁ, দলছুট, শিরোনামহীন, নির্ঝর, তরুণ, পার্থিব, পেন্টাগন ও নোভা। বিটিভির ‘ব্যান্ড উৎসব ২০২৫’ অনুষ্ঠানের জন্য গানগুলো তৈরি করা হয়েছে। ৩০ ও ৩১ ডিসেম্বর রাত ১০টায় দুই পর্বে প্রচার হবে এই অনুষ্ঠান।

৩০ ডিসেম্বর প্রথম পর্বে পারফর্ম করবে নির্ঝর, দলছুট, তরুণ, রেনেসাঁ ও শিরোনামহীন। ৩১ ডিসেম্বর পারফর্ম করবে পার্থিব, পেন্টাগন, ফিডব্যাক, নোভা ও সোলস। গোলাম মোর্শেদের প্রযোজনা, আহমেদ তেপান্তরের গ্রন্থনা এবং শারমিন নিগারের শিল্পনির্দেশনায় বিটিভির নিজস্ব সেটে গানগুলোর চিত্রায়ণ হয়েছে। গান শোনানোর পাশাপাশি প্রতিটি দলের সদস্যরা গান নিয়ে কথা বলবেন। তাঁদের সঙ্গে থাকবেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী ও সুরকার ফোয়াদ নাসের বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ফেরদৌস বাপ্পী।

বিটিভির এই আয়োজন নিয়ে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘বাংলাদেশের ব্যান্ড শিল্পের ইতিহাসে প্রথম একক কোনো অনুষ্ঠানের জন্য ১০টি ব্যান্ড ১০টি নতুন গান গেয়েছে। এই অনুষ্ঠানের নতুনত্ব হচ্ছে, ১০টি গানের কথা লিখেছেন একজন গীতিকার, সুর করেছেন একজন সুরকার। কর্তৃপক্ষ আমাকে সুযোগ দিয়েছে তারুণ্যের জন্য কিছু করতে, আমি চেষ্টা করেছি। পাশাপাশি ফোয়াদ নাসের বাবুকে ধন্যবাদ, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন প্রতিটি ব্যান্ডের ঢং বজায় রেখে সুর করতে। এ অধ্যায় খুব পরিশ্রমের। তবে আমরা টিম হয়ে কাজটি উপভোগ করেছি।’
সুরকার ফোয়াদ নাসের বাবু বলেন, ‘এত কম সময়ে একসঙ্গে এত ব্যান্ডের জন্য মৌলিক সুর আগে কেউ করেনি। কেমন হয়েছে, তা শ্রোতারা বলবেন। পুরো আয়োজনের জন্য বিটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ।’
সোলসের দলনেতা ও ভোকাল পার্থ বড়ুয়া বলেন, ‘যখন জানলাম বিটিভির উদ্যোগে শহীদ মাহমুদ জঙ্গীর লেখা আর ফোয়াদ নাসের বাবুর সুরে গাইতে হবে, তখন আর না করার সাহস দেখাইনি। কারণ সোলসের আজকের জায়গায় দাঁড়ানোর ব্যাপারে বিটিভি অনেক বড় ভূমিকা রেখেছে। আশা করি এমন উদ্যোগ অব্যাহত রাখবে বিটিভি।’

জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতা মিশা সওদাগর। পাশাপাশি জানিয়ে দিলেন, ফুটবলতারকা মেসির মতো শাকিবেরও প্রয়োজন ভালো সহকর্মী ও চলচ্চিত্রের অন্যান্য উপাদনের। তাহলেই তাঁর চেষ্টা সফল হয়ে ধরা দেবে পর্দায়।
৪ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
১৪ ঘণ্টা আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
১৪ ঘণ্টা আগে