
একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা অবলম্বনে চার বছর আগে রাশিদ পলাশ বানিয়েছেন ‘রঙবাজার’। বেশ কয়েকবার মুক্তির প্রস্তুতি নিলেও আলোর মুখ দেখেনি সিনেমাটি। নির্মাতা জানিয়েছিলেন, কোরবানির ঈদের পর বড় আয়োজনে হলে মুক্তির পরিকল্পনা করছেন তাঁরা। তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই এ মাসের শুরুতে অনলাইনে ফাঁস হয়ে যায় পুরো সিনেমার এইচডি প্রিন্ট। নির্মাতারা চেষ্টা করেছিলেন অনলাইন থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার। তাতে সফল না হয়ে শেষ পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। গতকাল থেকে সিনেমেটিক অ্যাপে দেখা যাচ্ছে রঙবাজার।
ওটিটিতে রঙবাজার মুক্তির প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘প্রযোজকের ইচ্ছাতেই সিনেমাটি হঠাৎ ওটিটিতে মুক্তি দিতে হয়েছে। নির্মাতা হিসেবে এটা আমার জন্য মন খারাপের। কিন্তু পাইরেসির হাত থেকে রক্ষা করতে এর বিকল্প প্রযোজকের হাতে হয়তো ছিল না।’
রঙবাজার সিনেমায় উঠে এসেছে ৪০০ বছরের পুরোনো যৌনপল্লি এক রাতে গুঁড়িয়ে দেওয়ার গল্প। তামজিদ অতুলের গল্পে চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। লাইভ টেকনোলজিস প্রযোজিত রঙবাজারের শুটিং শুরু হয়েছিল ২০২২ সালে। বেশির ভাগ দৃশ্যধারণ হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে।
সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী, তানজিকা আমিন এবং মাদক কারবারির ভূমিকায় আছেন মৌসুমী হামিদ। রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও মাহমুদুল ইসলাম মিঠু। আরও আছেন শাহজাহান সম্রাট, প্রণব ঘোষ প্রমুখ।

কয়েক দিন আগে ওটিটিতে মুক্তির ঘোষণা এসেছে আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমার। এবার ডিজিটাল প্রিমিয়ারের ঘোষণা এল রোজার ঈদের আরও দুই সিনেমার—‘প্রিন্স’ ও ‘বনলতা এক্সপ্রেস’। ২৪ মে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে বনলতা এক্সপ্রেস এবং ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ে দেখা যাবে ‘প্রিন্স’।
২ ঘণ্টা আগে
গতকাল রোববার দেশে এসেছে কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের মরদেহ। আজ ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করার কথা। কারিনাকে বহনকারী বিমানটি গতকাল বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
৩ ঘণ্টা আগে
মানবাধিকারের পক্ষে সব সময় সোচ্চার অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। ফিলিস্তিনের পক্ষে শুরু থেকেই কথা বলছেন। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে যে কয়েকজন হলিউড তারকা কণ্ঠ তুলেছেন, হাভিয়ের বারদেম তাঁদের অন্যতম।
৩ ঘণ্টা আগে
দেশে এসেছে কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের মরদেহ। ভোরে ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করার কথা রয়েছে।
১৩ ঘণ্টা আগে