
আগামীকাল বৃহস্পতিবার আসছে গানশালা নিবেদিত এক নির্ঝরের গান-এর নতুন অ্যালবাম ‘বুঝলাম’। এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে এই অ্যালবামে থাকবে চারটি নতুন গান। গেয়েছেন সোমনুর মনির কোনাল, মাশা ইসলাম, দোলা রহমান ও অন্তরা রহমান।
সোমনুর মনির কোনাল গেয়েছেন ‘দৃশ্যের ছায়া’ শিরোনামের গান, মাশা ইসলাম গেয়েছেন ‘একইভাবে বুঝলাম’, অন্তরা রহমান গেয়েছেন ‘বোঝাপড়া শব্দটা’ এবং দোলা রহমান গেয়েছেন ‘থাকলে সাহস’। গানগুলোর সুরকার ও গীতিকার এনামুল করিম নির্ঝর জানিয়েছেন, ব্লুজ ঘরানার এই চারটি গানে বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে আত্মদ্বন্দ্ব ও একাকিত্বের বৈচিত্র্য অনুভূতি। কথা, সুর আর দৃশ্য পরিবেশনায় একধরনের নৈঃশব্দ্যের সৌন্দর্য রয়েছে, যা শ্রোতাকে গভীরভাবে আকর্ষণ করবে। গানগুলোর সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।
এনামুল করিম নির্ঝর বলেন, ‘অনেক দিন থেকেই একটা অনিশ্চিত সময় পার করছি। ঠিক যেটা চাই, সেটার সাথে বাস্তবতা মিলছে না। সে রকম একটা জায়গায় দাঁড়িয়ে মুনের সঙ্গে আলাপ করে মনে হলো, কথা নিয়ে তো আমরা চেষ্টা করছিই, সুর এবং সংগীতায়োজনের ধরনে যদি আরেকটু বৈচিত্র্য আনা যায়, তাহলে শিল্পীরা আত্মিকভাবে গানের কথার সঙ্গে বাস্তবতা মিলিয়ে সংযুক্ত হতে পারে। সে চিন্তা থেকেই ব্লুজ ঘরানাকে বেছে নেওয়া। সবাইকে শোনার আমন্ত্রণ।’

সংগীত পরিচালক অটমনাল মুন বলেন, ‘এক নির্ঝরের গানের এ অ্যালবামটি একটু ব্যতিক্রম। জনপ্রিয় চারজন নারী সংগীতশিল্পী ব্লুজ ঘরানার গানগুলো গেয়েছেন। আশা করি, অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।’
২৫ সেপ্টেম্বর গানশালা-ইকেএনসি ইউটিউবে প্রকাশিত হবে কোনালের গাওয়া দৃশ্যের ছায়া গানটি। এরপর প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশিত হবে।
কোনাল বলেন, ‘আমরা এই সময়ের চারজন শিল্পী চারটি ব্লুজ গাইলাম। দারুণ অভিজ্ঞতা হলো। গানের কথাগুলো আমার খুব ভালো লেগেছে। সুরগুলোও মনে ধরার মতো। আশা করি সবার ভালো লাগবে।’
বুঝলাম অ্যালবামটি সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) এবং আইএসআর (ইন্টেলেকচুয়াল সোশ্যাল রেসপনসিবিলিটি)-এর সমন্বিত প্রকল্পের অংশ। সিএসআর-আইএসআরের এই প্রকল্পের মাধ্যমে গানশালা চেষ্টা করছে সংগীত মাধ্যমের পেশাজীবীদের নিয়মিত উপার্জনের পথ তৈরি করতে। উদ্যোগটি সফল করতে এনামুল করিম নির্ঝর স্বেচ্ছাশ্রমে গান লিখে, সুর করে এবং সার্বিক তত্ত্বাবধান করে বুদ্ধিবৃত্তিক সহায়তা করছেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে তৈরি হয়েছে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটি। নজরুল ইসলাম বাবুর লেখা, অজিত রায়ের সুর করা ও সাবিনা ইয়াসমীনের গাওয়া গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
৮ ঘণ্টা আগে
রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে অভিষেক হলো স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তর। পাঁচ বছরের বেশি সময় ধরে মডেলিং করছেন স্নিগ্ধা চৌধুরী। ২০২২ সালে রায়হান রাফীর ‘রাস্তা’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর কথা ছিল তাঁর। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকা হিসেবে ঘোষণা করা...
১৮ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’।
১৯ ঘণ্টা আগে
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
১ দিন আগে