
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা। গতকাল নেপালের কাঠমান্ডুতে সর্বনাম থিয়েটারের মিলনায়তনে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হলো ‘আয়ো গোর্খালি’ নামের নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। একই স্থান ও সময়ে আজ রয়েছে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী।
আয়ো গোর্খালি নাটকটি লিখেছেন মক চিউ ইয়ু। তাঁর সঙ্গে মামুনুর রশীদের পরিচয় প্রায় চার দশকের। গোর্খাদের জীবন ও সংগ্রাম নিয়ে দেড় দশক ধরে নাটক লেখার পরিকল্পনা করছিলেন মক চিউ ইয়ু। এ নিয়ে একাধিকবার আলোচনা করেছেন মামুনুর রশীদের সঙ্গে। এ বছর শেষ হয় নাটক লেখার কাজ। এরপর নেপালের সর্বনাম থিয়েটার মামুনুর রশীদকে আমন্ত্রণ জানায় নাটকটি নির্দেশনা দেওয়ার জন্য।

নাটকটির মূল বিষয়বস্তু বীরত্ব, আত্মত্যাগ ও বিশ্বজুড়ে পরিচিত নেপালের গোর্খা সেনাদের জীবনসংগ্রাম। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অসামান্য সাহসিকতা ও আনুগত্যের পরও গোর্খা যোদ্ধারা কীভাবে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এবং ব্রিটিশ সেনাদের তুলনায় বৈষম্যের শিকার হয়—সেই বাস্তবতাই ফুটিয়ে তোলা হয়েছে এতে। অভিনয় করেছেন আয়ারল্যান্ডের মাইক, হংকংয়ের কারমেন, জেসিকা, নেপালের আরুশ ম্যাগার, হিরা হামাল, বিভুসা প্রমুখ। উদ্বোধনী প্রদর্শনী শেষে নাটকটি বিভিন্ন দেশে অভিনীত হবে।
নেপাল থেকে মোবাইল ফোনে মামুনুর রশীদ বলেন, ‘নেপালে এর আগে মঞ্চনাটকে অভিনয় করলেও নেপালি ভাষায় নির্দেশনা এবারই প্রথম। প্রায় এক মাস আমরা নাটকটি নিয়ে কাজ করছি। পুরো প্রক্রিয়াটি আমার জন্য শেখার দারুণ একটি অভিজ্ঞতা হলো। নেপালের দর্শকেরা ভীষণ পছন্দ করেছে নাটকটি। পুরো মিলনায়তন ভরে উঠেছে দর্শকে।’

জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
৪ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
৪ ঘণ্টা আগে
২৭ সেপ্টেম্বর (স্থানীয় সময়) অনুষ্ঠিত হলো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের চলতি বছরের আসর। এ বছর সব আলো কেড়ে নিলেন দুই পপতারকা ম্যাডোনা ও টেইলর সুইফট। ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার গেছে পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনার হাতে।
৪ ঘণ্টা আগে
একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে নির্বাচিত একটি সিনেমা পাঠানো হয়। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের ৯৯তম আসরে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
১ দিন আগে