এ সপ্তাহের সিনেমা

ঈদে দেশে নতুন সিনেমা মুক্তির হিড়িক দেখা গেলেও বছরের অন্য সময়ে থাকে ভাটা। পুরোনো সিনেমা দিয়েই হল চালু রাখতে হয় হলমালিকদের। তবে এ মাসে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছে দুটি সিনেমা। এ সপ্তাহেও আলোর মুখ দেখছে নতুন সিনেমা। আজ দেশের ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সোয়াইবুর রহমান রাসেলের ‘নন্দিনী’।
২০১৯ সালের শেষের দিকে শুরু হয়েছিল নন্দিনী সিনেমার শুটিং। প্রথম লটের কাজ শেষ করার পর শুরু হয় করোনা মহামারি। থেমে যায় শুটিং। এরপর প্রযোজক অসুস্থ হয়ে পড়লে সিনেমার বাকি দৃশ্যের শুটিং করতে আরও দেরি হয়ে যায়। ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তৎকালীন সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পায় সিনেমাটি। তবে আটকে ছিল মুক্তি। অবশেষে নানা চড়াই-উতরাই পেরিয়ে ছয় বছর পর আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি।
পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে নন্দিনী। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঢাকার নাজিরা মৌ। নিয়তির যুদ্ধে হার না-মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে গড়ে উঠেছে নন্দিনীর কাহিনি। সেই নারীর চরিত্রে দেখা যাবে নাজিরা মৌকে। আর ইন্দ্রনীল অভিনয় করেছেন সাংবাদিকের চরিত্রে। আরও আছেন ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহর প্রমুখ। নয়নতারা লিমিটেডের ব্যানারে নন্দিনী প্রযোজনা করেছেন মো. ইমাম হাসান।

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়াম আহমেদের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
৩ ঘণ্টা আগে
বরাবরের মতো এবারও ঈদে নানা চমক নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদ উপলক্ষে তৈরি ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে চারটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পীরা।
৩ ঘণ্টা আগে