
চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার নানা দিক নিয়ে ‘নয়া মানুষ’ নামের সিনেমা নির্মাণ করছেন সোহেল রানা বয়াতি। আজ সিনেমার পোস্টার প্রকাশ করে জানানো হলো মুক্তির তারিখ। আগামী ৬ ডিসেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
নির্মাতা সোহলে রানা বয়াতী বলেন, ‘বানভাসি মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে নয়া মানুষ। চলচ্চিত্রটি নির্মাণের সময়েও নানা দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে আমাদের। ২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির শুটিং শুরু হয় কিন্তু সুপার সাইক্লোন সিত্রাং এর তাণ্ডবে শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। এরপর আবার সেট তৈরি করে শুটিং করেছি। নির্মাণ শেষে সেন্সরের জন্য অনেক দিন জমা পড়েছিল সিনেমাটি। অবশেষে সিনেমাটি মুক্তি দিতে পারছি। বিজয়ের মাসে সিনেমাটি দর্শকেরা উপভোগ করতে পারবেন। নয়া মানুষ নিয়ে আমি বেশ আশাবাদী।’

আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে নয়া মানুষ। চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। নয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। ভাসতে ভাসতে মানুষ এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।

কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নয়া মানুষ সিনেমায় অভিনয় করছেন– রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী প্রমুখ।
জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমার প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে