
প্রেম, বিয়ে ও পারিবারিক চাপের মধ্যে আটকে থাকা বান্টি নামের এক যুবকের গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘বান্টির বিয়ে’। ফারহান আহমেদ জোভানের বিপরীতে এতে রয়েছেন কেয়া পায়েল, মারিয়া শান্ত ও পারসা। তাঁদের নিয়ে নাটকটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী।
নির্মাতা নাটকটিকে বলতে চাইছেন প্রেম-বিয়ে নিয়ে বান্টি নামের এক যুবকের মজার ও রোমাঞ্চকর গল্প, যা দেখে দর্শক নিজেদের জীবনটাকেও খুঁজে পেতে পারেন।
নাটকের ট্রেলারে দেখা গেছে, মিলি নামের এক সাহসী মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে বান্টির গাড়িতে উঠে বসে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু মিলির পারিবারিক বাধা ও বান্টির সঙ্গে লিলি নামের আরেকটি মেয়ের বিয়ের আয়োজন গল্পকে আরও জটিল করে তোলে।
প্রবীর রায় চৌধুরী বলেন, ‘এটি একটি রোমান্টিক কমেডি গল্প, যা প্রেম ও বন্ধুত্ব নিয়ে রচিত-নির্মিত। জোভান, কেয়া, মারিয়া, পারসা; সবাই দারুণ অভিনয় করেছেন নিজ নিজ চরিত্রে। দর্শকরা ঈদ উৎসবে উপভোগ করবেন নাটকটি।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবার ঈদে ২০টির বেশি নাটক মুক্তি পাবে সিএমভির ব্যানার থেকে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে চাঁদরাত থেকে ‘বান্টির বিয়ে’সহ অন্য নাটকগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকবে।

অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
১ দিন আগে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুই সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে বেশি দিন স্থায়ী হয়নি তাঁদের সেই সংসার। দীর্ঘদিন বিচ্ছেদ নিয়ে বেশি কথা বলেননি কেউ। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাঁদের দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে কথা বলেন।
১ দিন আগে