
সাম্প্রতিক সময়ে সিনেমা মুক্তির আগে প্রচারস্বল্পতা যেন প্রকট হয়ে উঠেছে। এ নিয়ে অনেক সময় শিল্পীদের আক্ষেপ করতেও দেখা গেছে। অনেকেই অভিযোগ করেন প্রচারের অভাবে ভালো অনেক সিনেমা মুখ থুবড়ে পড়ছে। এসব বিষয় মাথায় রেখে এবার প্রচার নিয়ে বড় পরিকল্পনা সাজানোর কথা জানালেন দুর্গাপূজা উপলক্ষে মুক্তির তালিকায় থাকা ‘স্নেহের বন্ধন’ সিনেমার অভিনেতা জয় চৌধুরী। ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে স্নেহের বন্ধন—এই খবরটি তিনি পৌঁছে দিতে চান দেশের সব দর্শকের কাছে। তবে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রচারের কথা বললেও মূল পরিকল্পনাটা এখনই শেয়ার করতে চাইলেন না নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে স্নেহের বন্ধন। বানিয়েছেন কামরুজ্জামান। নির্মাতা জানান, পারিবারিক গল্প, আবেগ এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। গত জুলাইয়ে মুক্তির কথা ছিল। ট্রেলার ও একটি গানও প্রকাশ করা হয়েছিল সে সময়। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে দুর্গাপূজাকে বেছে নেওয়া হয়। মুক্তি উপলক্ষে গত মঙ্গলবার এফডিসিতে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শুরু হয় সিনেমার আনুষ্ঠানিক প্রচার। এ সময় সিনেমার প্রচার নিয়ে বড় পরিকল্পনার কথা জানান জয় চৌধুরী।
জয় চৌধুরী বলেন, ‘ঈদ উৎসব ছাড়া সিনেমা রিলিজ করা এখন অনেক সাহসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রযোজককে অনেক ধন্যবাদ জানাই এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। সিনেমার রেজাল্ট কী হবে, সেটা পরের ব্যাপার। প্রচারটা ঠিকভাবে করতে চাই। খুব বড় আকারে প্রচারের পরিকল্পনা করেছি। প্রচারে এমন কিছু করতে চাই, যেটা আগে বাংলা চলচ্চিত্রে কখনো হয়নি। আমরা সিনেমাটি নিয়ে দর্শকের কাছে পৌঁছাতে চাই। যেন ঘরে ঘরে সবাই জানতে পারে ১৬ অক্টোবর স্নেহের বন্ধন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।’
পরিচালক কামরুজ্জামান বলেন, ‘আগে আমাদের দেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক ও অ্যাকশন ঘরানার সিনেমা মুক্তি পেত। আমার সিনেমাটিও সেই ধারার। আশা করি সবার ভালো লাগবে।’
স্নেহের বন্ধন সিনেমায় জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন মৌ খান। আরও আছেন শিবা শানু, কাজী হায়াৎ, সাবেরী আলম, নাদের চৌধুরী, রিনা খান প্রমুখ। প্রযোজনা করেছেন মো. শাহ আলম।

অভিনেত্রী নূতনকে আজীবন সম্মাননা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি। ৫ অক্টোবর এফডিসিতে আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। নূতনের হাতে সম্মাননা তুলে দেন অভিনেত্রী সুজাতা ও পূর্ণিমা।
৩ ঘণ্টা আগে
গান গাওয়ার পাশাপাশি নিয়মিত গান লেখেন সুমী শারমীন। তাঁর লেখা অনেক গানে নিজে কণ্ঠ দিয়েছেন, গেয়েছেন অন্য শিল্পীরাও। এবার সুমীর লেখা গানে কণ্ঠ দিয়েছেন আগুন ও প্রিয়াঙ্কা বিশ্বাস। বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তৈরি হয়েছে গান দুটি। সুর করেছেন রুমন হায়াত।
৭ ঘণ্টা আগে
নতুন অধ্যায়ের সূচনা হলো হলিউডে। ১১১ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এক হয়ে গেল অন্যতম শীর্ষ দুই প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। নতুন এই যৌথ কোম্পানির নাম দেওয়া হয়েছে ‘স্কাইড্যান্স করপোরেট’, যার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী
৭ ঘণ্টা আগে
নিজস্ব সংলাপের ধরণ, ক্ষুরধার অভিনয় আর পর্দায় অনবদ্য উপস্থিতির জন্য যিনি কোটি দর্শকের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিলেন, সেই শক্তিমান অভিনেতা নানা পাটেকর পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই প্রবীণ নক্ষত্র।
৯ ঘণ্টা আগে