
আয়ুষ্মান খুরানা যতখানি অভিনয়ের, ঠিক ততখানি গানের। নিজের অভিনীত অনেক সিনেমায় গেয়েছেন। একক গানও আছে তাঁর। ‘আয়ুষ্মানভব’ নামে তাঁর একটি ব্যান্ডও আছে। এ ব্যান্ড নিয়ে আয়ুষ্মান এখন যুক্তরাষ্ট্র সফরে। গত ১৪ নভেম্বর শিকাগোতে শুরু হয়েছে তাঁর এ সংগীতসফর। ২৪ নভেম্বর পর্যন্ত গাইবেন নিউ ইয়র্ক, সান জোসে, নিউ জার্সি ও ডালাসে আয়োজিত বিভিন্ন কনসার্টে।
সম্প্রতি নিউ ইয়র্কে পারফর্ম করছিলেন আয়ুষ্মান। তাঁর অন্যতম জনপ্রিয় গান ‘পানি দা রঙ’ গাওয়ার সময় এমন একটা ঘটনা ঘটল, যাতে নিজেই বিস্মিত আয়ুষ্মান।
তাঁর ব্যান্ড সদস্যরা তখন পানি দা রং-এর টিউন বাজাচ্ছিলেন। গানের ফাঁকে পানি খাওয়ার জন্য কয়েক মুহূর্তের বিরতি নিয়েছেন আয়ুষ্মান। এমন সময় হঠাৎ এক ভক্ত ডলারের বান্ডিল ছুড়ে দেন গায়কের দিকে। ঘটনার আকস্মিকতায় হতবাক আয়ুষ্মান। মুচকি হেসে তাকান। ব্যান্ডের আরেক সদস্য তখন বাঁশিতে সুর তুলছিলেন। ইশারায় তাকে থামাতে বলেন। এরপর নিজেকে সামলে মাইক্রোফোন হাতে নিয়ে বিনয়ের সঙ্গে ওই ভক্তকে অনুরোধ করেন, এ ধরনের কাজ না করার জন্য।
আয়ুষ্মান বলেন, ‘ভাই, এটা করবেন না প্লিজ। এ সব না করে টাকাগুলো বরং দান করে দিন। তাতে অনেক অসহায় মানুষ উপকৃত হবে। বুঝতে পারছি, আপনারা আমাকে ভালোবাসেন। সেটাকে যথেষ্ট সম্মান জানাই। কিন্তু এভাবে টাকা ছুড়বেন না। আমি এ অর্থ দিয়ে কী করব বলুন? আপনি এটা দিয়ে খোলা মনে চ্যারিটি করুন, কাউকে না জানিয়ে, না দেখিয়ে।’

আয়ুষ্মানের কথা শুনে দর্শকসারিতে তখন হাততালির ঝড়। সবাই তাঁর এ মনোভাবের প্রশংসায় উচ্ছ্বসিত। এরপর ফের নিজের কাজে মজলেন আয়ুষ্মান, গানের বাকি অংশ গাইতে শুরু করলেন। সোশ্যাল মিডিয়াতেও আয়ুষ্মানের এ বক্তব্য ছড়িয়ে পড়েছে, প্রশংসিত হচ্ছে।
এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের আরেকটি কনসার্টেও এমনটা ঘটেছিল আতিফ আসলামের সঙ্গে। মঞ্চে পারফর্ম করছিলেন আতিফ। হঠাৎ এক ভক্ত তাঁর ওপর বৃষ্টির মতো টাকার বর্ষণ শুরু করেন। সেদিন গান থামিয়ে ওই ভক্তকে অনুরোধ করেন, ‘বন্ধু, এই টাকাটা দান কর, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’

সুস্থ আছেন কণ্ঠশিল্পী হায়দার হোসেন। আজ শনিবার রাত ১০টার দিকে গুজব ছড়ায়, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিল্পী।
৯ ঘণ্টা আগে
বটতলা নাট্যদলের ‘খনা’ নাটকের প্রথম প্রদর্শনী হয়েছিল ২০১০ সালের ৮ মার্চ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখতে দেখতে শততম প্রদর্শনীর দ্বারপ্রান্তে খনা। প্রথম প্রদর্শনীর মতো খনার শততম প্রদর্শনীর জন্যও শহীদ মিনারকে বেছে নিয়েছে বটতলা। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে খনার শততম প্রদর্শনী।
২১ ঘণ্টা আগে
‘মন জানে না মনের ঠিকানা’ দিয়ে ২০১৭ সালে বড় পর্দায় অভিষেক অভিনেতা ইরফান সাজ্জাদের। পরের বছর মুক্তি পায় ‘ভালোবাসা এমনই হয়’ নামের আরেকটি সিনেমা। এরপর ছোট পর্দাতেই মনোযোগী হন এই অভিনেতা। দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে বিপ্লব হায়দারের ‘ভয়াল’ দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন হয় ইরফান সাজ্জাদের।
১ দিন আগে
২০২৪ সালের নভেম্বরে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। শুরুতে আট পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্পনা করা হলেও দিনে দিনে বেড়েছে ধারাবাহিকটির পর্বসংখ্যা। ইতিমধ্যে ধারাবাহিকটি পার করেছে শত পর্বের মাইলফলক।
১ দিন আগে