আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। আজ বুধবার সকালে মুম্বাইয়ের বান্দ্রার একটি ছয়তলা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মালাইকার বাবা।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানের পর তাঁদের মনে হয়েছে অনিল অরোরা আত্মহত্যাই করেছেন। তবে আত্মহত্যার কারণ এখনো স্পষ্ট নয়। এমনকি কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি ঘটনাস্থল থেকে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মালাইকার যখন ১১ বছর বয়স, তখনই তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু বিগত কয়েক বছর ধরে তাঁরা আবার একসঙ্গে থাকছিলেন। মালাইকার মা জয়েস পলিকার্প জানান, অনিল অরোরা প্রতিদিন সকালে বারান্দায় বসে খবরের কাগজ পড়তেন। কিন্তু বুধবার সকাল থেকে তাঁকে ঘরে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বারান্দায় এসে দেখেন, নিচে পড়ে রয়েছে অনিলের নিথর দেহ।
বাবার মৃত্যুর সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান মালাইকা অরোরা ও তাঁর বোন অমৃতা অরোরা। এ ছাড়া মালাইকার সাবেক স্বামী আরবাজ খান, সাবেক প্রেমিক অর্জুন কাপুরসহ বলিউডের অনেক তারকাও গিয়েছিলেন সেখানে।
ভারতীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন অনিল অরোরা। দুই মেয়ে বিনোদন জগতের পরিচিত মুখ হলেও, নিজে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করতেন মালাইকার বাবা।

অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্ম Cinemata-এর আয়োজনে গত ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘আফটার দ্য সাইলেন্স’ শীর্ষক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।
১৫ ঘণ্টা আগে
সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী নাজিফা তুষি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত সিনেমা ‘রইদ’। এরই মাঝে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। ‘সুরাইয়া’ নামের সিনেমায় তুষির সঙ্গে আছেন শ্যামল মাওলা।
১৮ ঘণ্টা আগে
কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী বাংলা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জনপ্রিয় আড্ডা ‘কেসিসি বৈঠকখানা’ অনুষ্ঠানের তৃতীয় আসর। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৮ এপ্রিল উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে?’ শীর্ষক সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
১৯ ঘণ্টা আগে
গত বছর অক্টোবরে জানা যায়, ক্যানসারে আক্রান্ত চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। ভারতের চেন্নাইয়ে চলে চিকিৎসা। প্রথম ধাপের চিকিৎসা শেষে গত ফেব্রুয়ারিতে ফিরেছেন দেশে। মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক জানালেন, এ মাসে চিকিৎসার জন্য আবার যেতে হবে ভারতে। ব্যয়বহুল এই চিকিৎসা
১৯ ঘণ্টা আগে