
কয়েক বছর ধরে নাটকে নিয়মিত অভিনয় করছেন জান্নাতুল সুমাইয়া হিমি। ভিউয়ের দিক থেকেও এগিয়ে থাকে তাঁর নাটক। সম্প্রতি হিমি অভিনীত ১০৯টি নাটক পার করেছে ১ কোটি ভিউয়ের মাইলফলক। এর আগে বাংলাদেশের কোনো অভিনেত্রীর এত নাটক ১ কোটি ভিউ ছুঁতে পারেনি।
হিমির এমন সাফল্যে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর সহকর্মীরা। অভিনেতা নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে লেখা রয়েছে, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।’
একই কার্ড শেয়ার করে অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লেখেন, ‘একজন মেধাবী অভিনেত্রীর সফলতা। অনেক অনেক শুভকামনা, ভালোবাসা।’

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, ‘এই খবরটা আমাকে দারুণ আনন্দ দিয়েছে। যে মেয়েটি চ্যানেল আইয়ের “মোহর আলী” সিরিয়ালে একেবারে নতুন, আনকোরা অভিনেত্রী হিসেবে কাজ শুরু করল, প্রেমের আবেগ আসে না, কষ্টে চোখের পানি আসে না! পরিচালক আমাকে ডেকে বলল, আপা ওকে একটু বুঝিয়ে দিন না ইমোশনগুলো কীভাবে আসবে! অতঃপর হিমিকে বসিয়ে নানা কিছু বুঝিয়ে ইমোশনাল সিনের জন্য তৈরি করলাম! তারপর সে অনেকটা বেটার পারফরম্যান্স দিয়েছিল। সেটা প্রায় ১০-১২ বছর আগের কথা। আজ হিমির অভিনয়ের পরিপক্বতা সবার কাছে পরিষ্কার। খুব ভালো লাগল এই অসাধারণ অর্জনের খবর জেনে। অভিনন্দন হিমি। এভাবেই এগিয়ে যাও আরও অনেক দূর। শুভকামনা সব সময়!’
২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় শুরু করেন হিমি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’, ‘সংসার আমার ভাল্লাগে না’, ‘মামার বাড়ি’, ‘বান্ধবীর ভাই’, ‘বিপদে পড়ে বিয়ে’ ইত্যাদি। এর মধ্যে শ্বশুরবাড়িতে ঈদ বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউ হওয়া নাটক।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১২ ঘণ্টা আগে