
ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের নির্মাতা গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহা প্রমুখ।
মানুষের বাক্স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে গোলাম রাব্বানী তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা আনটাং। এরই মধ্যে সিনেমাটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে, প্রশংসা কুড়িয়েছে। যেসব উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়েছে, তার মধ্যে রয়েছে হিল চলচ্চিত্র উৎসব, বিইউএফ ফিল্ম ফেস্ট, ইনডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব, ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব ইত্যাদি।

আনটাং সিনেমার মিউজিক ও সাউন্ড করেছেন আকিব শাওন ও বাউলা নাজমুল। একটি গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ সাগর। চিত্রগ্রহণে ছিলেন রয় সন্দীপ। প্রোডাকশন ডিজাইন করেছেন সানজিদ মাহমুদ।

এর আগে গোলাম রাব্বানী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুরত’ ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে এই নির্মাতার ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ নামক দুটি সিনেমা। গত বছর মুক্তি পেয়েছে গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’, মুক্তির অপেক্ষায় আছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রঙবাজার’। দুটি সিনেমাই পরিচালনা করেছেন রাশিদ পলাশ।

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
২ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়াম আহমেদের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
৪ ঘণ্টা আগে
বরাবরের মতো এবারও ঈদে নানা চমক নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদ উপলক্ষে তৈরি ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে চারটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পীরা।
৪ ঘণ্টা আগে