এবারের মিস ইন্ডিয়ার মুকুট জিতেছেন রাজস্থানের ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা। গতকাল শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতে বসেছিল মিস ইন্ডিয়া ২০২৩-এর জমকালো আসর। সেখানেই জমকালো অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট পরিয়ে দেওয়া হয় নন্দিনীকে।
অফিশিয়াল মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজ থেকে নন্দিনীর জয়ের মুহূর্তের একটি ছবি ক্যাপশনসহ পোস্ট করে লেখা হয়— ‘বিশ্ব-তিনি এসে গেছেন। নন্দিনী গুপ্তা আমাদের মঞ্চ জয় করেছেন এবং তাঁর সহনশীলতা, সৌন্দর্য, আকর্ষণ আমাদের হৃদয় দখল করে নিয়েছে। আমরা খুব গর্বিত এবং মিস ওয়ার্ল্ড মঞ্চে তাঁকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। আমরা আপনাদের জার্নির জন্য, মুকুট অর্জনের জন্য যে কঠোর পরিশ্রম করেছেন, তার জন্য গর্বিত। আপনি সারা জীবন এ রকমই উজ্জ্বল থাকুন।’
দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানারআপ হয়েছেন এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছেন। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।
মিস ইন্ডিয়া সংস্থা জানায়, নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি রতন টাটা। মানবতার জন্য যিনি সবকিছু করেন এবং এর বেশির ভাগই দাতব্য কাজে দান করেন।
অন্যদিকে নন্দিনী জানান, তিনি অনুসরণ করেন প্রিয়াংকা চোপড়াকেও। দেশি গার্লের একাধিক কৃতিত্ব তাঁর জীবনে অনুপ্রাণিত করে।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
৯ ঘণ্টা আগে