
সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘বিশ্বজুড়ে বাংলা গান’ নিয়ে আসছে যুক্তরাষ্ট্র-কানাডাভিত্তিক টিভি চ্যানেল এটিভি ইউএসএ। গত শনিবার এটিভি ইউএসএর ‘বাংলাদেশ ঘোষণা’ অনুষ্ঠানে উন্মোচন করা হয় রিয়েলিটি শোর লোগো। এ ছাড়া এ দিন বাংলাদেশ-আমেরিকার কিছু যৌথ ইভেন্ট ও আশা মাল্টিমিডিয়ার শুভযাত্রা ঘোষণা করা হয়।
বিশ্বজুড়ে বাংলা গানের লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিভি ইউএসের কর্ণধার দম্পতি আকাশ রহমান ও এশা রহমান। অনুষ্ঠান সম্পর্কে কথা বলেন রিয়েলিটি শোর কো-অর্ডিনেটর ও অন্যতম বিচারক রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায়। সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা অংশ নিতে পারবেন এই শোতে। সে জন্য নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে আবেদন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা, হামিন আহমেদ, রিজিয়া পারভীন, ফাহমিদা নবী, ধ্রুব গুহ, বিউটিশিয়ান কানিজ আলমাস খান, অভিনয়শিল্পী রুনা খান, সাদিয়া জাহান প্রভা, সিফাত তাহসিন, নিরব, নির্মাতা চয়নিকা চৌধুরী, কোরিওগ্রাফার পিয়াল হোসেন প্রমুখ।
কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা বলেন, ‘চীন, জাপানসহ অনেক ভাষার মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যাঁরা বাংলা গান তো বটেই নজরুলের গান অনেক পছন্দ করেন। এটিভি ইউএসএ টিভির জন্য শুভকামনা।’
হামিন আহমেদ বলেন, ‘বাংলা গান নিয়ে এই টিভির ভাবনাচিন্তা আমাকে মুগ্ধ করেছে। কারণ, এর আগে আমরা দেখেছি, রিয়েলিটি শো সাধারণত একটি শহর বা দেশের সংগীত নিয়ে হয়। কিন্তু বিশ্বজুড়ে বাংলা গান নিয়ে মনে হয় এটা প্রথম। আমি মনে করি, এই আয়োজনের কারণে বিশ্বজুড়ে বাংলা গানের প্রচার ও প্রসার বাড়বে।’
একই দিনে প্রকাশিত হয় আশা মাল্টিমিডিয়া প্রযোজিত প্রথম টেলিফিল্ম ‘ফাঁদের প্রেমে’। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তানভীর তারেক। অভিনয়ে সাঈদ বাবু, সিফাত তাহসিন, আকাশ রহমান প্রমুখ।

চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৬ মে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। সম্মেলনে দুটি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে দুটি পুরস্কার।
৬ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’। এখনো দেশ-বিদেশের হলে চলছে সিনেমাটি। এবার সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছে দর্শক। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে দম।
১০ ঘণ্টা আগে
গত সোমবার দিবাগত রাত ১টায় না ফেরার দেশে পাড়ি দিলেন নাট্যজন আতাউর রহমান। বাংলাদেশের নাট্যজগতে আতাউর রহমান এক অনবদ্য নাম। তিনি একাধারে অভিনেতা, নির্দেশক ও লেখক। স্বাধীনতা-পরবর্তীকালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। মঞ্চনাটকে অসামান্য....
১৩ ঘণ্টা আগে
১০ মে থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১০ দিনব্যাপী এই আয়োজন শেষ হবে ২০ মে, স্মরণ করা হবে ৪৫ গুণীজনকে।
১৩ ঘণ্টা আগে