
সংগীত জগতে জনপ্রিয়তার শীর্ষে এখন মার্কিন পপ তারকা টেলর সুইফট। একুশ শতকের সেরা সংগীতশিল্পী বলা হচ্ছে তাঁকে। গানের জগতে যাত্রা শুরু ২০০৬ সালে, ১৭ বছর বয়সে। সম্প্রতি বিশ্বের ৫৩টি দেশে ১৪৯টি শোতে ‘সুইফটিদের’ মন মাতালেন তিনি। ১ কোটি ১ লাখ ৬৮ হাজার ৮ জন মানুষ তাঁর কনসার্টগুলোতে অংশ নিয়েছে। বিশ্বের সর্বকালের ব্যবসাসফল কনসার্ট ট্যুর হিসেবে ঘোষিত হয়েছে এটি।
নিউইয়র্ক টাইমসকে টেলর সুইফটের টিম জানায়, ইরাস ট্যুরে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২ বিলিয়ন (২০০ কোটি) মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২ লাখ ৩৮ হাজার ৯২৭ কোটি টাকা প্রায়। যেকোনো কনসার্ট ট্যুরের ইতিহাসে দ্বিগুণ আয়ের রেকর্ড এটি।
ইরাস ট্যুরে গানে মন ভরানোর পাশাপাশি সুইফট আরও একটি কাজের মাধ্যমে বিশ্বজুড়ে মানুষের মন জয় করে নিলেন। ‘লাভার’ খ্যাত এই সংগীতশিল্পীর জনহিতকর কর্মকাণ্ডের আরেকটি অভূতপূর্ব নিদর্শন দেখল বিশ্ব।
পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে জানা যায়, ইরাস ট্যুর থেকে আয়কৃত অর্থের একটি অংশ ট্যুর সঙ্গীদের বোনাস হিসেবে দিয়েছেন। অর্থের অঙ্কটি হলো, ১৯ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩৫৭ কোটি ৪৩ লাখ টাকা প্রায়।
ইরাস ট্যুরে যুক্ত থাকা প্রত্যেকটি সদস্য টেলর সুইফটের এই বোনাস পেয়েছেন। নিয়মিত বেতনের বাইরেই তাঁদের এই সম্মানী দেওয়া হলো। ট্রাক চালক থেকে শুরু করে, ক্যাটারার, মার্চেন্ডাইজার, লাইটিং ও সাউন্ড ক্রু, যন্ত্র প্রযুক্তিবিদ, ভিডিও টিম, প্রোডাকশন স্টাফ, স্টেজের কর্মী, নৃত্যশিল্পী, নিরাপত্তা কর্মী, কোরিওগ্রাফার, পাইরোটেকনিক বিশেষজ্ঞ, রিগার, হেয়ার-মেকআপ আর্টিস্ট, সাজসজ্জা সহকারী, শারীরিক থেরাপিস্ট—সবাই পেয়েছেন সুইফটের এই ভালোবাসা।

গত বছরের আগস্টে উত্তর আমেরিকায় ইরাস ট্যুরের প্রথম পর্ব শেষ করেন সুইফট। সে সময় তিনি ৫৯৭ কোটি ৩১ লাখ টাকারও বেশি বোনাস দেন।
২০২৩ সালের ১৭ মার্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় শুরু হয় টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’। চলতি বছরের ৮ ডিসেম্বর কানাডার ভ্যাঙ্কুভারে বিএসি প্লেস স্টেডিয়ামে কনসার্টের মধ্য দিয়ে শেষ হয় এ সফর।

সফরের শেষ কনসার্টে শেষ গানটি পরিবেশনের আগে টেলর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমরা বিশ্ব জুড়ে ট্যুর করেছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। এটা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর, সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ ছিল। এর গভীর প্রভাব থাকবে সারা জীবন।’
সুইফট আরও বলেন, ‘আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবাই ছিলেন আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টিতে, আমার প্রিয় ইরাস ট্যুরের অংশ আপনারা।’

এ সফরে যে ৫৩টি দেশে পা রেখেছেন ৩৪ বছর বয়সী টেলর সুইফট, সেসব দেশের অর্থনীতিতেও পড়েছে তাঁর ট্যুরের অভূতপূর্ব প্রভাব। দেশগুলোর পর্যটন খাতে যুক্ত হয়েছে বিশাল অঙ্কের অর্থ।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমার নায়ক মরতুজা পলাশ। আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে মরতুজাকে। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে পলাশ-অপু জুটির প্রথম সিনেমা ‘শিকার’।
১ দিন আগে
মঞ্চে ফিলিস্তিনের পক্ষে কথা বলায় এড শিরানের চলমান সংগীতসফর লুপ ট্যুর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। এবার সেই ট্যুর থেকে পাওয়া ১০ লাখ ডলার পারিশ্রমিকের পুরোটাই ফিলিস্তিনের ত্রাণ তহবিলে দান করার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে ধনকুবের রবার্ট ক্রাফটকে সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়ার...
১ দিন আগে
গত বছর প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের সফলতার পর ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর। বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিওর যৌথ সহযোগিতায় রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট আয়োজন করছে এই উৎসব।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে