
ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস ‘ভাষার রূপান্তর: ঔপনিবেশিক প্রেক্ষাপটে ভাষা শিক্ষার প্রভাব’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের জন্য গবেষণাপত্র আহ্বান করেছে। ১৫ জুলাইয়ের মধ্যে আগ্রহী গবেষকদের ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। ২৮ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্স।
কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে ঔপনিবেশিক প্রক্রিয়ায় ভাষা শিক্ষার পরিবর্তনগুলো পর্যালোচনা করা। সেই সঙ্গে এই পরিবর্তনগুলো কীভাবে বৈশ্বিকভাবে শিক্ষাদানের পদ্ধতিকে প্রভাবিত করে সেটা নিয়ে আলোচনা করা।
কনফারেন্সের আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে বহুভাষিক শিক্ষা, ভাষানীতি, ভাষাগত বৈচিত্র্য ও ঔপনিবেশিক শিক্ষা এবং ভাষা শিক্ষার সম্ভাবনা ও জটিলতা বিশ্লেষণ। সেই সঙ্গে এই আন্তর্জাতিক কনফারেন্স গবেষক, শিক্ষাবিদ এবং বিভিন্ন পেশাজীবীকে একত্রিত করে তাঁদের গবেষণা, ধারণা ও বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে ঔপনিবেশিক প্রেক্ষাপটের প্রভাব বিশ্লেষণ ও পর্যালোচনা করবে।
আন্তর্জাতিক এই সম্মেলনে উল্লেখযোগ্য বিশেষজ্ঞ আলোচকদের মধ্যে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক, ইংলিশ এবং এশিয়ান স্টাডিজের প্রফেসর সুরেশ কানাগারাজা, নিউজিল্যান্ডের ইউনিভার্সিটির অব অকল্যান্ডের ফ্যাকাল্টি অব এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়ার্কের প্রফেসর স্টিফেন মে, অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির সিনিয়র প্রিন্সিপাল রিসার্চ ফেলো প্রফেসর সেন্ডার ডোভচিন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকেরা এই আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেবেন।

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক লাল মোহাম্মদ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে প্রেষণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়...
৪ ঘণ্টা আগে
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাইবার নিরাপত্তা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি অত্যাধুনিক ‘সাইবার সিকিউরিটি ল্যাব’ উদ্বোধন করা হয়েছে...
৫ ঘণ্টা আগে
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখা ক্যাম্পাস পরিচালনার জন্য সরকারি কলেজের পাঁচজন শিক্ষককে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে প্রতিষ্ঠানটির সার্বিক তদারকি ও পরিচালনার জন্য দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠন করে ঢাকা শিক্ষা বোর্ড...
৭ ঘণ্টা আগে
দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনটি সাজানো হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে ‘রবীন্দ্র পর্ব’ হিসেবে। দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে অনুষ্ঠিত হবে ‘নজরুল পর্ব’।
১০ ঘণ্টা আগে