
বাঙালি সংস্কৃতির প্রাণবন্ত আবহে বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্যাপনে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাস। নাচ, গান, বিতর্ক আর ঐতিহ্যবাহী খাবারের সমারোহে ক্যাম্পাসজুড়ে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ, যেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেতে ওঠেন শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
মেলায় দেখা যায়, আলপনায় রাঙানো ট্রান্সপোর্ট চত্বর যেন রূপ নেয় এক টুকরো গ্রামবাংলায়। শিক্ষার্থীরা রঙিন শাড়ি ও পাঞ্জাবিতে সেজে তুলে ধরেন বাঙালির ঐতিহ্যবাহী সাজ। মঞ্চজুড়ে পরিবেশিত হয় বাংলা সংস্কৃতির নানা নৃত্য ও সংগীত, যা দর্শকদের মুগ্ধ করে রাখে। মেলার স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। পান্তা-ইলিশসহ নানা মুখরোচক খাবার, পাশাপাশি হাতে তৈরি চুড়ি, গয়না ও কারুশিল্পের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করে।
মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। তিনি বলেন, ‘গ্রামবাংলার মেলার ঐতিহ্য শহরে হয় না বললেই চলে। বাঙালি হিসেবে এই ঐতিহ্যকে গ্রাম থেকে শহরে সর্বত্র চর্চা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতির চর্চা বাড়বে এবং অতীতের গ্লানি মুছে সবাই একসঙ্গে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’

গকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মারুফ বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে এমন একটি অনুষ্ঠান আমাদের ক্যাম্পাসে আয়োজন করতে পেরেছি। কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে উপাচার্য মহোদয়সহ এ আয়োজনের সার্বিক সহযোগিতায় যাঁরা ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশ নিয়ে নতুন বছরকে সাদরে বরণ করে অনুষ্ঠানটি উপভোগ করার আহ্বান জানাই।’

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘আধুনিকতার ভিড়ে আমাদের সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা এবং শিক্ষার্থীদের শৈশবের স্মৃতিকে ফিরিয়ে আনতেই আমাদের এই উদ্যোগ।’
বর্ণিল আয়োজন, প্রাণবন্ত অংশগ্রহণ আর ঐতিহ্যের ছোঁয়ায় নববর্ষ উদ্যাপন যেন নতুন প্রজন্মের কাছে বাঙালিয়ানা চর্চার এক অনন্য মঞ্চ হয়ে উঠেছে।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ, ব্যাচ-২৬২ কে (ফল-২০২৬) বরণ করে নিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়ন ফরম অথবা বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করে দুই সেট হার্ড কপি জমা দিতে হবে।
২ ঘণ্টা আগে
তরুণদের চাকরির বাজারে রাজনৈতিক হস্তক্ষেপ বা বৈষম্য মেনে নেওয়া হবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ সরকারকে দ্রুত নিরসনের করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা অধিকার রক্ষায় আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি...
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অধীনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে