
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষিত হয়েছে। সহসভাপতি (ভিপি) পদে বড় ব্যবধানে জয় পেয়ে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের এস এম ফরহাদ। আর এজিএস পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মহিউদ্দিন খান।
ডাকসু নির্বাচন কমিশনের তথ্য থেকে জানা গেছে, ভিপি পদে ১৪ হাজার ৪২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাদিক কায়েম। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম ৫ হাজার ৭০৮টি ভোট পেয়েছেন।
জিএস পদে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী হামিম ৫ হাজার ২৮৩টি ভোট পেয়েছেন।
এদিকে ডাকসুর এজিএস পদে একই প্যানেলের মহিউদ্দিন খান ১১ হাজার ৭৭২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদী মায়েদ ৫ হাজার ৬৪টি ভোট পেয়েছেন।
ডাকসুতে এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন আর ১৩টি ছাত্র হলে ভোটার রয়েছেন ২০ হাজার ৯১৫ জন।
এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী রয়েছেন ৬২ জন। এ ছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়েছেন ১ হাজার ৩৫ জন।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে কে কত ভোট পেলেন, দেখে নিন—

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল চলতি মাসের শেষে প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস লাইভ সার্ভারে ফল দেখার লিংকও উন্মুক্ত করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা ও আবেদন নিষ্পত্তির জন্য জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার। এসব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব,
১৩ ঘণ্টা আগে
দেশের বেসরকারি, ডেন্টাল ও আর্মি মেডিকেল কলেজগুলোর পরিচালনা পর্ষদে প্রতিনিধি মনোনয়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ-সংক্রান্ত একটি আদেশ গত রোববার মনোনয়ন দিয়েছে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। আজ সোমবার বিষয়টি জানা গেছে।
১৩ ঘণ্টা আগে
ববি হাজ্জাজ বলেছেন, ২০২৮ সালের পর দেশের কোনো প্রাথমিক শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত শিক্ষক পাঠদান করবেন না। সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন কিংবা ইংরেজি মাধ্যম সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই নীতি প্রযোজ্য হবে। আজ সোমবার বেসরকারি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে
১৫ ঘণ্টা আগে