
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন যারা বানচাল করার ষড়যন্ত্র করছে, তাদের সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আল সাদী ভূঁইয়া। তিনি বলেছেন, আগামী ৯ সেপ্টেম্বর যেকোনো মূল্যে ডাকসু নির্বাচন হবে।
আজ রোববার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ ও দাবি জানানো হয়।
এতে বলা হয়, ‘ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা সাইবার বুলিং এবং নারী প্রার্থী ও শিক্ষার্থীদের প্রতি একধরনের নারীবিদ্বেষী আচরণ দেখতে পাচ্ছি। প্রশাসনকে এসব ইস্যুতে যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং পুলিশের সাইবার ইউনিটের সঙ্গে যোগাযোগ করে সাইবার সিকিউরিটি সেল গঠন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি, অনেকেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছে। প্রশাসনকে এসব শক্ত হাতে দমন করতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
ভোটের দিন শিক্ষার্থীদের ভিড় বিবেচনায় নিয়ে পর্যাপ্ত খাবার পানি, স্যানিটেশন ও মেডিকেল টিম রাখার দাবি জানায় স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল।

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাস করা সোয়া দুই লাখের বেশি শিক্ষার্থী একাদশ শ্রেণিতে (কলেজ ও মাদ্রাসা) ভর্তির প্রক্রিয়ায় নেই; যা গত চার বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এবার ভর্তিপ্রক্রিয়ার বাইরে থাকা পৌনে ২ লাখের বেশি শিক্ষার্থী আবেদনই করেনি। তাদের মধ্যে জিপিএ...
৪৪ মিনিট আগে
সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদ্যাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)। ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নান।
৮ ঘণ্টা আগে
সরকারি-বেসরকারি সব স্কুলে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতেও লটারি পদ্ধতি করার চিন্তাভাবনা করছে সরকার। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
১ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সোমবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জবি উপাচার্যের সাক্ষাতের পর সমাবর্তনের তারিখের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ দিন আগে