আইন নিয়ে পড়াশোনা করে এমন শিক্ষার্থীদের জন্য মুট কোর্ট প্রতিযোগিতা একধরনের জ্ঞান ও দক্ষতার পরীক্ষা। প্রতিযোগিতার মাধ্যমে তারা শুধু আইনি যুক্তি ও প্রমাণ উপস্থাপন শেখে না, বরং নিজেদের আত্মবিশ্বাস এবং আইনি চিন্তাভাবনা গঠনের একটি বিরল সুযোগও পায়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মুট কোর্ট ক্লাবের আয়োজনে ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম অন্তর্বিভাগীয় মুট কোর্ট প্রতিযোগিতাটি এই মৌলিক উদ্দেশ্য সামনে রেখে আইন বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা প্রদর্শনের এক সুবর্ণ সুযোগ হয়ে ওঠে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. তসলিমা মনসুর। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘মুট কোর্ট প্রতিযোগিতা শিক্ষার্থীদের আইনি দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ এবং আইন বিষয়ে তাদের গভীর ধারণা তৈরিতে সহায়তা করবে।
এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৮টি দল অংশ নেয়। প্রতিযোগিতা শুরু হয় দুটি রাউন্ড ও কোয়ার্টার ফাইনালের মাধ্যমে, যেখানে দলগুলো আইনি সমস্যার সমাধান করতে তাদের যুক্তি ও প্রমাণাদি উপস্থাপন করে। পরবর্তী দিন সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়, যেখানে খ্যাতনামা বিচারকেরা দলগুলোর উপস্থাপনা বিশ্লেষণ করেন এবং তাঁদের আইনি যুক্তির যথার্থতা ও বিশ্বাসযোগ্যতা মূল্যায়ন করেন।
ফাইনাল রাউন্ডে দুটি দল—টিম নং ৫০৬ ও ৫১৪—একটি চিত্তাকর্ষক লড়াইয়ের মাধ্যমে আইনি বিতর্কে প্রবাহিত হয়। শেষ পর্যন্ত টিম নং ৫০৬ বিজয়ী হয় এবং তাদের দলের সদস্যরা—ফাইয়াজ হাসান (রাফি), মুহাম্মাদ মুনতাসির নিবিড় এবং রিসার্চার নাইম হাসান—বিজয়ের মুকুট পরিধান করেন।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের বাস্তব জ্ঞানের পরিসর বাড়াবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।’
বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান, ঢাকা সিএমএম আদালতের অতিরিক্ত বিচারক ড. মাশরুর সালেকীন, ঢাকা জেলা আদালতের অতিরিক্ত বিচারক ফারজানা ইয়াসমিন এবং বরিশাল জেলা আদালতের সহকারী বিচারক আহসান হাবীব।

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শ্রেণিকক্ষে পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি মনিটরিং বা তদারকি করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামীকাল রোববার থেকে সারা দেশে নতুন উপস্থিতি-সংক্রান্ত ট্র্যাকিং ব্যবস্থা চালু হচ্ছে।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহমান রাতুলের বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের লাফায়েত কলেজে স্নাতক পড়ার জন্য প্রায় ৪ কোটি টাকা সমমানের বৃত্তি বা আর্থিক সহায়তা পেয়েছেন।
৭ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনোর পর অনেক শিক্ষার্থীর ইচ্ছা থাকে নিজ ক্যাম্পাসে ফেরার কিংবা অন্য কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার। ক্লাসরুমে দাঁড়িয়ে পাঠদান, গবেষণা এবং নতুন প্রজন্মকে গড়ে তোলার সুযোগ শিক্ষকতা পেশাকে একই সঙ্গে মর্যাদাপূর্ণ ও অর্থবহ করে তোলে।
৯ ঘণ্টা আগে
বিদেশে ক্যারিয়ার গড়তে আগ্রহী দক্ষ কর্মীদের কাছে জার্মানি এখন অন্যতম আকর্ষণীয় গন্তব্য। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশগুলোর যোগ্য ও দক্ষ কর্মীদের জন্য দেশটি বিভিন্ন ধরনের ওয়ার্ক ভিসার সুযোগ দিচ্ছে। চাকরির প্রস্তাব পেলে এসব ভিসার মাধ্যমে জার্মানিতে বসবাস ও কাজ করা সম্ভব।
৯ ঘণ্টা আগে