৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত এই হল পরিবর্তন করা হয়েছে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিপিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। আগামীকাল বৃহস্পতিবার ১৪ আগস্ট থেকে ২১ আগস্ট ময়মনসিংহ কেন্দ্রের ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা আনন্দ মোহন কলেজের পরিবর্তে প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত বছরের ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এই বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর উদ্ভূত অস্থিরতার কারণে ২৫ আগস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।
তবে ‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে পুনরায় লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে গত ১৮ নভেম্বর পিএসসি ঘোষণা দেয়। এরপর আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে যুক্ত করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ২৭ নভেম্বর (২০২৪) প্রকাশ করা হয়।
এরপর ২৪ মার্চ (২০২৫) কমিশন ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছিল। কিন্তু সেবারও প্রার্থীদের আন্দোলনের মুখে তা স্থগিত ঘোষণা করা হয়েছিল। এরপর ২৪ জুলাই থেকে লিখিত পরীক্ষা শুরু হয়।

উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। শুনেছি প্রতিবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সর্বক্ষণ যোগাযোগ রাখছি। তবে চূড়ান্ত প্রতিবেদন জমা হতে মধ্যরাত বা শেষ রাত হতে পারে। যদি মধ্যরাত পেরিয়ে যায়, তাহলে আগামীকাল প্রতিবেদনের সুপারিশ প্রকাশ করা হবে।’
৬ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন-২০২৭-এ অংশ নিতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২২ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। একই গবেষণাভিত্তিক মূল্যায়নে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকায়ও প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে ২০২৭ সালের গবেষণা বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। দেশি শিক্ষার্থীদের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় দেওয়া এই বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়টিতে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগে