মঞ্চের পর্দা যখন ধীরে ধীরে উন্মোচিত হয়, তখন সেই আলোয় জীবন্ত হয়ে ওঠে গল্প। আবেগ আর সৃজনশীলতার অসাধারণ প্রকাশ ঘটে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ইংরেজি বিভাগের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত নাটক প্রতিযোগিতায় এ চিত্র ফুটে ওঠে।
বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপাচার্য সাইফুল ইসলাম, ডিন তাজুল ইসলাম ও বিভাগীয় প্রধান হামিদুল হক। এরপর একে একে মঞ্চস্থ হয় ভিন্ন ভিন্ন লেখকের পাঁচটি নাটক। প্রতিটি নাটক উপস্থাপনার ভিন্নতা ও গল্প বলার কৌশল দর্শকদের মধ্যে সৃষ্টি করে আলাদা আবেশ। প্রথম পরিবেশনা ছিল গ্রিক মিথলজি থেকে এসকাইলাসের বিখ্যাত নাটক ‘আগামেমনন’।
২৬ মিনিটে সম্পন্ন হওয়া নাটকটি প্রাচীন ট্র্যাজেডির সৌন্দর্যকে প্রাণবন্ত করে। প্রভাষক দীপ্তি রহমানের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রাচীন গ্রিক সংস্কৃতির জটিলতা দক্ষতার সঙ্গে উপস্থাপন করেন।
এরপর মঞ্চস্থ হয় ‘আর্মস অ্যান্ড দ্য ম্যান’। জর্জ বার্নার্ড শর নাটকটি হাস্যরসাত্মক ধাঁচে যুদ্ধ, ভালোবাসা ও মানবিকতার এক অনন্য মেলবন্ধন তুলে ধরে। সহকারী অধ্যাপক শিহাব সাকিবের পরিচালনায় ৪০ মিনিটের নাটকটির দুটি সিনে শিক্ষার্থীরা চরিত্রগুলোর গভীরতা ও কাহিনির সূক্ষ্ম রূপ ফুটিয়ে তোলেন।
তৃতীয় নাটক ছিল রেজিনাল্ড রোজের মাস্টারপিস ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’। প্রভাষক তাসনিম আবরারের পরিচালনায় ৩০ মিনিটে সম্পন্ন হওয়া নাটকটি বিচারকদের বৈঠকের মাধ্যমে ন্যায়বিচারের জটিলতা তুলে ধরে। শক্তিশালী সংলাপ ও শিক্ষার্থীদের নিখুঁত অভিনয় দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জে কে রাউলিংয়ের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে মঞ্চস্থ নাটক। ‘হ্যারি পটার’ সিরিজের জাদুময় চরিত্র ও বন্ধুত্বের গল্প নিয়ে সাজানো নাটকটি প্রভাষক রুখসার রাইয়ানের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের অসাধারণ সৃজনশীলতা ও চরিত্রের প্রাণবন্ত উপস্থাপনা পুরো অডিটরিয়াম মোহিত করে।
শেষ নাটক ছিল উইলিয়াম শেক্সপিয়ারের রোমান্টিক কমেডি ‘অ্যাজ ইউ লাইক ইট’। প্রভাষক দিলশাদ মুমুর পরিচালনায় ৩০ মিনিটের নাটকটি প্রেম, রোমাঞ্চ ও হাস্যরসের মিশ্রণে দর্শকদের জন্য এক আনন্দময় অভিজ্ঞতা হয়ে ওঠে। দর্শকদের ভোট ও বিচারকদের রায়ে ‘আর্মস অ্যান্ড দ্য ম্যান’ চ্যাম্পিয়ন এবং ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’ প্রথম রানার্সআপ নির্বাচিত হয়।
নাটকগুলোর পরিবেশনা শেষে বিভাগীয় প্রধান এবং অতিথি শিক্ষকেরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শ্রেণিকক্ষে পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি মনিটরিং বা তদারকি করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামীকাল রোববার থেকে সারা দেশে নতুন উপস্থিতি-সংক্রান্ত ট্র্যাকিং ব্যবস্থা চালু হচ্ছে।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহমান রাতুলের বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের লাফায়েত কলেজে স্নাতক পড়ার জন্য প্রায় ৪ কোটি টাকা সমমানের বৃত্তি বা আর্থিক সহায়তা পেয়েছেন।
৭ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনোর পর অনেক শিক্ষার্থীর ইচ্ছা থাকে নিজ ক্যাম্পাসে ফেরার কিংবা অন্য কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার। ক্লাসরুমে দাঁড়িয়ে পাঠদান, গবেষণা এবং নতুন প্রজন্মকে গড়ে তোলার সুযোগ শিক্ষকতা পেশাকে একই সঙ্গে মর্যাদাপূর্ণ ও অর্থবহ করে তোলে।
৮ ঘণ্টা আগে
বিদেশে ক্যারিয়ার গড়তে আগ্রহী দক্ষ কর্মীদের কাছে জার্মানি এখন অন্যতম আকর্ষণীয় গন্তব্য। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশগুলোর যোগ্য ও দক্ষ কর্মীদের জন্য দেশটি বিভিন্ন ধরনের ওয়ার্ক ভিসার সুযোগ দিচ্ছে। চাকরির প্রস্তাব পেলে এসব ভিসার মাধ্যমে জার্মানিতে বসবাস ও কাজ করা সম্ভব।
৯ ঘণ্টা আগে