
দেশের অন্যতম বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি ও আচার্যের প্রতিনিধি, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ড. আমিনুল ইসলাম গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন।
সমাবর্তনে ১৯ জন কৃতী শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করেন। এর মধ্যে ইংরেজি বিভাগের রাকিবুল ইসলাম আচার্য গোল্ড মেডেল, বিবিএ প্রোগ্রামের কাজী শাহরুখ ওমী ফাউন্ডার গোল্ড মেডেল এবং মুহাম্মদ আরিফুজ্জামান উপাচার্য গোল্ড মেডেল লাভ করেন।
সমাবর্তন বক্তা ছিলেন ব্রিটিশ শিক্ষাবিদ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফ্রান্সিস টি. ডেভিস। তিনি এইউবি গ্র্যাজুয়েটদের সারা বিশ্বে নিজেদের যোগ্যতা প্রমাণের আহ্বান জানান।
তুরস্কের আঙ্কারা ইলদ্রিম বেইজিদ ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াসিন আকটে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক স্মৃতিচারণা করে বলেন, ২৯ বছর আগে দক্ষ, যোগ্য ও নৈতিক শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে এইউবি প্রতিষ্ঠিত হয়। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক জানান, শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় নয়, খেলাধুলা ও কো-কারিকুলার কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হয়।
গেস্ট অব অনার ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ড. মাহমুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক দৈনিক আমার দেশ। তিনি বলেন, আজকে প্রাপ্ত ডিগ্রি দেশ ও জাতি গঠনের কাজে লাগাতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন।

উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান তাঁর বক্তব্যে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করেন এবং এইউবি গ্র্যাজুয়েটদের সেই আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সমাবর্তনে উপস্থিত ছিলেন এইউবি সিন্ডিকেট সদস্য এস এম ইয়াছিন আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল ইসলামসহ বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, কর্মকর্তা ও গ্র্যাজুয়েটরা।

সামিরা সুলতানা ঢাকার মেয়ে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। সম্প্রতি তিনি বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কানেটিকাট কলেজে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।
৪৪ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ৫৪তম ব্যাচের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জাবি প্রশাসন। শনিবার (৪ জুলাই) রাতে জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
মাত্র ১৪ বছর বয়সে আন্তর্জাতিক উদ্ভাবন ও গবেষণার অঙ্গনে বিরল সাফল্য এনেছেন বাংলাদেশের তরুণ উদ্ভাবক ফারহান সাইফ। তিনি উদ্ভাবনী চিন্তা, গবেষণার প্রতি আগ্রহ এবং সৃজনশীলতার মাধ্যমে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছেন।
১ ঘণ্টা আগে
বর্তমান পৃথিবী এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন শুধু একটি পরিবেশগত ইস্যু নয়, এটি এখন আমাদের ক্যারিয়ার ও অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ। জীবাশ্ম জ্বালানির দিন ফুরিয়ে আসছে, আর বিশ্ব এখন ঝুঁকছে নবায়নযোগ্য শক্তি বা ‘গ্রিন এনার্জি’র দিকে।
২ ঘণ্টা আগে