
জাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আরিফুল্লাহ আদিব অভিযোগ করেছেন, বিভিন্ন হলে ছাত্রদল তাদের প্যানেলকে ভোট দেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে। এমনকি গার্ডকে পর্যন্ত মারধর করা হয়েছে। ১০ নম্বর ভাসানী হল এবং ২১ নম্বর হলসহ এই হলগুলোতে ছাত্রদলের আধিপত্য লক্ষ করা গেছে। জাহানারা ইমাম হলের গার্ডকে মারধর করা হয়েছে।
তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের আচরণের একদম বিপরীত একটা আচরণ। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবে।
আজ বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রস্তুতির ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একটা মাত্র প্রস্তুতিও তারা ভালোভাবে গ্রহণ করে নাই। পোলিং এজেন্ট রাখেনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে এসে যখন বললাম যে পোলিং এজেন্ট রাখতে হবে, ওনারা তখন আবার সিদ্ধান্তে বসলেন, তাঁরা মিটিং করছেন যে পোলিং এজেন্ট রাখবেন কি রাখবেন না। এটা আসলে অনেক আগেই করা দরকার ছিল।
ক্যাম্পাসে বহিরাগত ছাত্রদলের আধিক্য লক্ষ করা যাচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বলেছিল, আজ সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবেন না। কিন্তু আপনারা লক্ষ করেছেন, ক্যাম্পাসের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। এর পর আরও যদি বলি, আপনারা লক্ষ করেছেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান, তিনি ক্যাম্পাসে রবীন্দ্রনাথ হলে অবস্থান করছেন নির্বাচন চলাকালীন। সাবেক শিক্ষার্থীরা যেখানে অবস্থান করতে পারবেন না, সেখানে কেন্দ্রীয় একজন এলে আমাদের জন্য খুবই শঙ্কার জায়গা।
সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি অভিযোগ করে আদিব বলেন, যখন ভোট গ্রহণ শুরু হয়েছে, প্রতিটি হল, ভোটকেন্দ্রে নিয়ম ছিল যে প্রতিটি হলে সাংবাদিকদের এক্সেস থাকবে। কিন্তু আপনারা লক্ষ করেছেন যে নারী শিক্ষার্থীদের যে হলগুলো আছে, সেই হলগুলোতে অনেক শুরুর দিকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং অনেককে বলা হয়েছিল পাঁচ সেকেন্ডে ভিডিও সংগ্রহ করে চলে যাবেন।
যেকোনো মুহূর্তে অনেক দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, প্যানেলের পরিচিতি বিতরণ করা যাবে ১০০ গজের বাইরে। আমরা ২১ নম্বর হলে ১০০ গজের বাইরে লিফলেট বিতরণ করেছিলাম। কিন্তু একটা পক্ষ লিফলেট বিতরণকে কেন্দ্র করে মব সৃষ্টি করছে।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ১১ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
১১ ঘণ্টা আগে
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। এর আগে ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে হবে।
১২ ঘণ্টা আগে
বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন আছেন প্রায় ৪ লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন আছেন ২৩ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী।
১৬ ঘণ্টা আগে
উপাচার্য বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, রোবোটিকস, ইন্টারনেট অব থিংস, বিগ ডেটা, ন্যানোটেকনোলজি ও নবায়নযোগ্য জ্বালানির মতো প্রযুক্তির বিস্ময়কর বিকাশ যেমন অভূতপূর্ব সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি জলবায়ু পরিবর্তন, দক্ষ জনশক্তির ঘাটতি, প্রযুক্তিগত বৈষম্য ও সাইবার নিরাপত্তার মতো
১৭ ঘণ্টা আগে